Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দশম শ্রেণীর গণ্ডিও পেরোননি, গুজরাটে গিয়ে করছিলেন ‘ডাক্তারি’! অবশেষে পাকড়াও নদিয়ার নীলকমল

দশম শ্রেণীর গণ্ডিও পেরোননি, গুজরাটে গিয়ে করছিলেন ‘ডাক্তারি’! অবশেষে পাকড়াও নদিয়ার নীলকমল

Online Desk মার্চ 16, 2026
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: বাস্তবে দশম শ্রেণীর গণ্ডিও পেরোননি। নেই চিকিৎসা করার জন্য কোনও ডিগ্রি বা বৈধ লাইসেন্স। তার পরেও ভিন রাজ্যে গিয়ে ডাক্তারি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা সঞ্জিত নীলকমল বিশ্বাস।

রিপোর্ট অনুসারে, গুজরাটের সুরাটে একটি অবৈধ ক্লিনিক চালানোর অভিযোগ ওই ৪০ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে। তাঁর চেম্বারে আসা রোগীদের অ্যালোপ্যাথিক ওষুধ এবং ইনজেকশন দিতেন নীলকমল। গোপন সূত্রে খবর পেয়ে গুজরাটের শচীনের পুলিশ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তাঁর ‘আশা ক্লিনিক’-এ তল্লাশি অভিযান চালায়। সেখানে পরিদর্শন করে তদন্তকারীরা দেখতে পান নীলকমল বিশ্বাস রোগীদের পরীক্ষা নীরিক্ষা করছেন। অথচ তাঁর কোনও ডাক্তারি লাইসেন্স ছিল না। তা সত্ত্বেও যোগ্য চিকিৎসক হিসেবে নিজেকে মানুষের সামনে তুলে ধরেছিলেন তিনি। নীলকমলের ক্লিনিকে তল্লাশি চালিয়ে পুলিশ অ্যালোপ্যাথিক ওষুধ, শিশি, স্টেথোস্কোপ, সিরিঞ্জ এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে এক পুলিশ আধিকারিক বলেন, ‘নীলকমল প্রশিক্ষণ ছাড়া অ্যালোপ্যাথিক ওষুধ দিতেন রোগীদের। যা জীবনের জন্য বিপজ্জনক।’

তিনি আরও বলেন, ‘ফার্মাকোলজির প্রাথমিক ধারণা ছাড়া ইনজেকশন দেওয়া এবং ওষুধ লিখে দেওয়া মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।’ নীলকমল বর্তমানে হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ক্লিনিকটি কতদিন ধরে চালু ছিল এবং লাইসেন্স না থাকা সত্ত্বেও তাঁকে কারা ওষুধ যোগান দিত তাদের চিহ্নিত করা হচ্ছে।

Post Views: 125

Continue Reading

Previous: ভোটের আগে ফের বাংলায় ইডি হানা, সোমবার সাতসকালে বাংলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি
Next: নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা জারি কমিশনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.