Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের পাল্টা, স্পিকারের প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করে চিঠি বিজেপি সাংসদদের

কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের পাল্টা, স্পিকারের প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করে চিঠি বিজেপি সাংসদদের

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
ON-BIRLA.jpg

ওঙ্কার ডেস্কঃ লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। সেই আবহেই এবার বিরোধীদের পালটা দিতে স্পিকারের প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করে তাঁকে চিঠি লিখলেন এগারো জন বিজেপি সাংসদ। পাশাপাশি চিঠিতে স্পিকারের প্রতি বিরোধী দলগুলির আচরণের সমালোচনাও করেছে বিজেপির সাংসদেরা।
গত বুধবার প্রধানমন্ত্রীর উপর শারীরিক হামলার আশঙ্কায় অধিবেশন মুলতুবি করেছিলেন স্পিকার। সেই ঘটনাকে ভালোভাবে দেখেনি বিরোধী দলগুলি। শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্ততি নেওয়া শুরু হয়েছে। তারমধ্যেই স্পিকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে চিঠি দিয়েছে গেরুয়া শিবির।
উল্লেখ্য, এই বিতর্ক শুরু হয়েছিল প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানের বিতর্কিত বই নিয়ে। এই বইয়ে লাদাখে চিনা আগ্রাসন সংক্রান্ত বিষয় যা লেখা হয়েছে, তার একটি অংশ সংসদে গত সোমবার পড়তে চেয়েছিলেন রাহুল। কিন্তু স্পিকার বাধা দেওয়ায় কংগ্রেস নেতা তা পড়তে পারেননি। তারপরই বিরোধীরা অভিযোগ করেন, একাধিক বিষয়ে আলোচনার দাবি থাকলেও আলোচনার অনুমতি মেলেনা। বিরোধী দলের নেতাদের কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না। লোকসভার অধ্যক্ষ তাঁর ইচ্ছে মতো বারবার অধিবেশন মুলতুবি করে দিচ্ছেন।

Post Views: 144

Continue Reading

Previous: কপিল সিব্বল অসুস্থ, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে!
Next: ভোল বদল শাহবাজ শরিফের! ভারতের বিরুদ্ধে খেলতে ক্রিকেট টিমকে অনুমতি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.