Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির তাপমাত্রা নামল ২-এ; বাইরে বেরানো থেকে বিরত থাকতে পরামর্শ বিশেষজ্ঞদের

দিল্লির তাপমাত্রা নামল ২-এ; বাইরে বেরানো থেকে বিরত থাকতে পরামর্শ বিশেষজ্ঞদের

Online Desk জানুয়ারি 15, 2026
delhi-winter.png

ওঙ্কার ডেস্ক: দিল্লিতে শীতের দাপট আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাজধানীর তাপমাত্রা নেমে যায় ৩ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীতের মধ্যে এখনও পর্যন্ত সর্বনিম্ন। গত কয়েক বছরের মধ্যে এমন তীব্র ঠান্ডা খুব কমই দেখা গিয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ভোররাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি ও সংলগ্ন অঞ্চল। দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালবেলা রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। দিল্লি বিমানবন্দর এলাকাতেও কুয়াশার প্রভাব পড়ে, যার জেরে বেশ কিছু বিমান ওঠানামায় বিলম্ব ঘটে। রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে, দূরপাল্লার একাধিক ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে পৌঁছয়। অফিসযাত্রী ও স্কুলপড়ুয়াদের সকাল শুরু হয় প্রবল ভোগান্তির মধ্য দিয়ে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা ও শুষ্ক হাওয়া এবং পরিষ্কার আকাশের কারণে রাতের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। দিনের বেলায় রোদ থাকলেও সকালের ঠান্ডা কাটতে সময় লাগছে। শীতল হাওয়ার দাপটে অনুভূত তাপমাত্রা আরও কম মনে হচ্ছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক দিন এই ঠান্ডা পরিস্থিতি বজায় থাকতে পারে এবং ভোরের দিকে কুয়াশার প্রকোপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
তীব্র শীতের কারণে রাজধানীর গরিব ও গৃহহীন মানুষের দুর্দশা বেড়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ভিড় বাড়ছে। প্রশাসনের তরফে অতিরিক্ত কম্বল ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। চিকিৎসকরাও বয়স্ক ও শিশুদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ঠান্ডাজনিত অসুস্থতা এড়াতে গরম পোশাক ব্যবহার এবং ভোরের কুয়াশায় অপ্রয়োজনীয় বাইরে বেরোনো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

Post Views: 175

Continue Reading

Previous: সাতসকালে সিবিআই অ্যাকশন, নিউ আলিপুর সহ ৫ জায়গায় তল্লাশি
Next: হায়দরাবাদে মন্দির ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা; ঘটনাস্থল পরিদর্শনে আসাদউদ্দিন ওয়াইসি

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.