Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদী জমানায় জিজিয়ার প্রত্যাবর্তন, রেজিস্ট্রেশনের নামে চারধাম যাত্রায় দিতে হবে কর

মোদী জমানায় জিজিয়ার প্রত্যাবর্তন, রেজিস্ট্রেশনের নামে চারধাম যাত্রায় দিতে হবে কর

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
CHARDHAM2.jpg

ওঙ্কার ডেস্কঃ জিজিয়া কর ফেরাল পদ্মশিবির। চারধাম যাত্রা এখন থেকে আর বিনামূল্যে নয়। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথে তীর্থযাত্রায় যেতে হলে এখন থেকে সরকারকে টাকা দিতে হবে। তবে কর না বলে একে রেজিস্ট্রেশন ফি বলা হচ্ছে। চারধামে রেজিস্ট্রেশনের নামে টাকা পুণ্যার্থীদের থেকে এই টাকা আদায় করতে চলেছে উত্তরাখণ্ডের ডবল ইঞ্জিন সরকার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।
এখন থেকে চারধামে যেতে গেলে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে তীর্থযাত্রীদের। যার জন্য লাগবে রেজিস্ট্রেশন ফি। মঙ্গলবার এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলায় অবস্থিত এই পবিত্র ৪ ধাম। গাড়োয়ালের কমিশনার বিনয়শঙ্কর পাণ্ডে বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ৪ ধামে আসার জন্য ভুয়ো রেজিস্ট্রেশন করছেন তীর্থযাত্রীরা। যার জেরে অনেক টাকা খোয়াতে হচ্ছে তাঁদের। যাত্রীরা যাতে প্রতারিত না হন সে কথা মাথায় রেখেই যাত্রীদের নাম রেজিস্ট্রেশন করানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৪ ধাম যাওয়ার জন্য ন্যূনতম ১০ টাকা করে দিতে হবে পুণ্যার্থীদের। যদিও গোটা বিষয়টাই এখনও পর্যন্ত প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়নি।
এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির। মোদী সরকারের এই পদক্ষেপকে মুঘল আমলের জিজিয়া করের সঙ্গে তুলনা করেছেন অনেকেই। বিরোধীদের অভিযোগ, হিন্দুত্বের ঢাক পেটানো বিজেপি এবার হিন্দু তীর্থযাত্রীদের জন্য সেই মুঘল প্রথা ফিরিয়ে আনছে। মুখে হিন্দুত্বের বুলি আওড়ানো বিজেপি সরকার এবার চারধামকেও ছাড় দিচ্ছে না।

Post Views: 177

Continue Reading

Previous: ভোটারদের নাম বাদের জন্য মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দিচ্ছে কমিশন, বিস্ফোরক অভিযোগ অভিষেকের
Next: বিজেপি নেতার বাড়িতে পাঠানো হল সাদা থান, রজনীগন্ধা ও ধূপকাঠি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.