Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মন্দিরের কাছাকাছি নামাজ পড়ায় উত্তরাখণ্ডে মুসলিম বৃদ্ধকে মারধর

মন্দিরের কাছাকাছি নামাজ পড়ায় উত্তরাখণ্ডে মুসলিম বৃদ্ধকে মারধর

Online Desk ফেব্রুয়ারি 25, 2026
lynch.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপিশাসিত উত্তরাখণ্ডে এক মন্দিরের কাছে ফাঁকা জমিতে নামাজ পড়ায় মুসলিম বৃদ্ধকে মারধরের অভিযোগ। সে রাজ্যের রুদ্রপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার নিন্দায় সরব হয়েছে কংগ্রেস।

ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্তরা ওই ব্যক্তিকে লাঠি দিয়ে মারধর করছে। শুধু তাই নয় তাঁকে গালিগালাজ করতে শোনা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম শাহিদ। রেশম বাড়ি এলাকার বাসিন্দা তিনি। রমজান মাস চলছে, এই সময়ে জগৎপুরার আত্রিয়া মন্দিরের কাছে নামাজ পড়েছিলেন তিনি। শাহিদ জানান, তিনি বেশ কয়েকদিন ধরে মন্দিরের কাছে কাজ করছিলেন। তিনি বলেন, যে জায়গায় নামাজ পড়েছিলেন তা মন্দির থেকে বেশ দূরে। এই ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের লোকজন শাহিদকে নিয়ে স্থানীয় থানায় যান। সেখানে অভিযোগ দায়ের করেন তাঁরা। তাঁদের দাবি, অভিযুক্তদের মধ্যে এক জন খুনের আসামি। বর্তমানে প্যারোলে মুক্তি পেয়েছেন। মন্দিরের ম্যানেজার অরবিন্দ শর্মা বলেন, তার বিরুদ্ধে মামলা করলেও মন্দিরের জমিতে অন্য কোনও ধর্মের কাজকর্ম মেনে নেওয়া হবে না।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তকারীরা উভয় সম্প্রদায়কে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। শাহিদকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কাউন্সিলর পারভেজ কুরেশি ঘটনাটিকে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন।

Post Views: 64

Continue Reading

Previous: বিয়ে সেরেই নতুন ধারাবাহিকে যোগ দিচ্ছেন রণজয়? বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে?
Next: হাসপাতাল চত্ত্বরে মানুষের পা মুখে নিয়ে পালাচ্ছে পথ কুকুর! ভাইরাল ভিডিওর জেরে পদক্ষেপ কতৃপক্ষের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.