Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এনুমারেশন ফর্ম কাদের ভরতে হবে না, কী বলছে কমিশনের নিয়ম?

এনুমারেশন ফর্ম কাদের ভরতে হবে না, কী বলছে কমিশনের নিয়ম?

Online Desk নভেম্বর 24, 2025
eci-rr.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৪ নভেম্বর পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়েছে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ। শেষ হবে আগামী ৪ ডিসেম্বর। এই ফর্ম ভরতে আর মাত্র হাতে রয়েছে ১০ দিন। অনেকে এনুমারেশন ফর্ম ভরতে হিমশিম খাচ্ছেন। তবে নির্বাচন কমিশনের নিয়ম বলছে, এমন মানুষজনও রয়েছেন যাঁদেরকে ফর্ম না ভরলেও চলবে।

কারা এনুমারেশন ফর্ম ভরা থেকে বিরত থাকলেও কোনও সমস্যা হবে না? নির্বাচন কমিশনের নিয়ম বলছে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্যান্য নেতামন্ত্রী এবং বিচারবিভাগের সদস্য, শিল্প, সংস্কৃতি, অভিনয়, সাংবাদিকতা, ক্রীড়া ও জনসেবা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই সুযোগ পেয়ে থাকেন। তাঁদের নাম স্বয়ংক্রিয় ভাবে ভোটার তালিকায় তোলা হয়। এই বিশিষ্ট ব্যক্তিরা চিহ্নিত ভোটার হিসেবে কমিশনের কাছে নথিভুক্ত থাকেন। এনুমারেশন ফর্ম না ভরলেও তাঁদের চলবে। তবে যদি এই ব্যক্তিদের তথ্য নিয়ে কোনও সমস্যা তৈরি হয়, তাহলে সে ক্ষেত্রে কমিশনের তরফে তাঁদের কাছ থেকে নথি চাওয়া হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ পুরো দমে চলছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের প্রায় ৯৯.৭৪ শতাংশ ভোটার ইতিমধ্যে ফর্ম পেয়ে গিয়েছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের ৭ কোটি ৬৪ লক্ষ মানুষকে এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে বলে কমিশন সূত্রের খবর, পশ্চিমবঙ্গে মোট ভোটার ৭.৬৬ কোটি। আর মাত্র ২ লক্ষ মানুষকে ফর্ম দেওয়া বাকি। এখনও পর্যন্ত ডিজিটাইজ হওয়া ফর্মের সংখ্যা তিন কোটি ১৫ লক্ষের কাছাকাছি বলে কমিশন সূত্রে দাবি।

Post Views: 224

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত
Next: আর জল্পনা নয়, প্রয়াত বলিউড বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র!!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.