Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোনম ওয়াংচুককে নিয়ে সিদ্ধান্ত বদল মোদী সরকারের! মুক্তি পাচ্ছেন পরিবেশকর্মী

সোনম ওয়াংচুককে নিয়ে সিদ্ধান্ত বদল মোদী সরকারের! মুক্তি পাচ্ছেন পরিবেশকর্মী

Online Desk মার্চ 14, 2026
20260314_150406.jpg

ওঙ্কার ডেস্ক: লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে অবস্থান বদল করল কেন্দ্রীয় সরকার। তাঁকে আটকে রাখার সিদ্ধান্ত বাতিল করল মোদী সরকার।জাতীয় নিরাপত্তা আইনের অধীনে সোনমকে আর আটকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন একটি বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর সোনমকে আটক করেছিল কেন্দ্র। অভিযোগ করা হয়েছিল, তিনি ‘অশান্তিতে প্ররোচনা’ দিয়েছেন। সোনমকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরিবেশকর্মীর স্ত্রী। তিনি আরও দাবি করেন, সোনমের বক্তৃতার ভুল ব্যাখ্যা করা হয়েছে। বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল সোনমের হয়ে সর্বোচ্চ আদালতে মামলা লড়েন। কেন্দ্রীয় সরকারের তরফে শীর্ষ আদালতে দাবি করা হয়, নেপাল এবং বাংলাদেশে যে ভাবে তরুণরা বিক্ষোভ সংঘটিত করে সরকারের পতন ঘটিয়েছে, সেই একই ভাবে ভারতেও সরকার ফেলার ষড়যন্ত্র করছেন সোনম।

কিন্তু প্রায় ছ’মাস পর তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। কেন্দ্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে সোনমকে আটক করা হয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সোনমকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সমঝোতার পরিবেশ লাদাখে বজায় রাখতে চায় কেন্দ্র। তা হলেই সমস্ত পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা সম্ভব। এই উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাযথ বিবেচনার পর সরকার জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ক্ষমতা প্রয়োগ করে সোনম ওয়াংচুকের আটকের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’

Post Views: 134

Continue Reading

Previous: ভারতের কাছে হাত পাতছে ট্রাম্প; মার্কিন মুলুককে কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির
Next: মোদীকে ‘রাজনৈতিক পর্যটক’ হিসেবে বর্ণনা, প্রধানমন্ত্রীর ব্রিগ্রেডে সভার আগে ৫টি প্রশ্ন তৃণমূলের

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.