Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যোগীরাজ্যে নাবালিকাকে অপহরণ করে একাধিক বার ধর্ষণ, পাকড়াও অভিযুক্ত

যোগীরাজ্যে নাবালিকাকে অপহরণ করে একাধিক বার ধর্ষণ, পাকড়াও অভিযুক্ত

Online Desk ডিসেম্বর 13, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: নাবালিকাকে অপহরণ করে একাধিক বার ধর্ষণ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। ১৭ বছর বয়সী ওই কিশোরীকে অপহরণ করে মুম্বই ও পুনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ২৫ দিনের মধ্যে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বাবুরাম (২১)। ১৪ নভেম্বর নাবালিকাকে অপহরণ করে সে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চিতবারাগাঁও থানার আধিকারিক দীনেশ পাঠক বিষয়টি নিয়ে জানান, নির্যাতিতা নাবালিকাকে থানার আওতাধীন একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। সে পুলিশকে জানিয়েছে, বাবুরাম তাকে অপহরণ করে মহারাষ্ট্রের মুম্বই ও পুনেতে নিয়ে গিয়েছিল। শুধু তাই নয় সেখানে নিয়ে যাওয়ার পর ওই নাবালিকাকে ধর্ষণ করে বাবুরাম। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ সংক্রান্ত ধারা এবং পকসো আইনে মামলা করা হয়েছে। পুলিশ সুপার ওমবীর সিং জানিয়েছেন, শুক্রবার ধর্মপুর মোড়ের কাছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে বিরোধীরা বিভিন্ন সময়ে সরব হয়েছে। ২০২০ সালে ওই রাজ্যের হাথরসে এক দলিত তরুণীকে গণধর্ষণ করেছিল উচ্চ বর্ণের পুরুষেরা। চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিতার মৃত্যু হয়। যে ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনায় সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ।

Post Views: 187

Continue Reading

Previous: সল্টলেক স্টেডিয়ামের বিশৃঙ্খলার জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী; তদন্তের নির্দেশ দিয়ে পোষ্ট সমাজ মাধ্যমে
Next: ভিআইপি ভিড়ে মেসিকে দেখতে পেলেন না দর্শকরা ! যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মার খেলো পুলিশ

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.