Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উচ্চ মাধ্যমিকের মেধাবী পড়ুয়াদের স্কুটার দিলেন অসমের মুখ্যমন্ত্রী

উচ্চ মাধ্যমিকের মেধাবী পড়ুয়াদের স্কুটার দিলেন অসমের মুখ্যমন্ত্রী

Online Desk ডিসেম্বর 9, 2025
himant.jpg

ওঙ্কার ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে যে পড়ুয়ারা তাদেরকে স্কুটার দিল অসম সরকার। সোমবার অসমের গুয়াহাটিতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পড়ুয়াদের হাতে স্কুটারের চাবি তুলে দেন। এদিন ১১,২৫০ জন ছাত্রছাত্রীর হাতে স্কুটারের চাবি তুলে দেন তিনি।

অসমের মুখ্যমন্ত্রী জানান, ডা. বনিকান্ত কাকতি মেরিট অ্যাওয়ার্ড প্রকল্পের বাস্তবায়নে সামান্য পরিবর্তন করা হয়েছে। আর তার ফলে গত বছরের তুলনায় এই প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। গত বছর এই সংখ্যাটা ছিল ৪৮,৬৭৩। তা কমে এ বছর দাঁড়িয়েছে ১১,২৫০-এ। স্কুটার প্রাপকদের তালিকায় রয়েছে ৬,৮৬০ জন ছাত্রী, বাকিরা ছাত্র। হিমন্ত বলেন, ছাত্রীদের জন্য ‘নিজুত মইনা’ প্রকল্প রয়েছে। যাতে পাঁচ লক্ষের বেশি ছাত্রী উপকৃত হয়েছেন। অসমের মুখ্যমন্ত্রীর কথায়, ‘ছাত্রদেরকেও পড়াশোনায় উৎসাহ দিতে ১ জানুয়ারি থেকে একটি নতুন প্রকল্প চালু করা হবে। এর ফলে অসমের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।’

অসমে উচ্চশিক্ষার পরিকাঠামো নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘একদা অসমের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষা নিতে চাইলে তাদেরকে পুণে বা দূরবর্তী শহরে যেতে হত। বর্তমানে রাজ্যে দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, রাজ্য বিশ্ববিদ্যালয় রয়েছে ২৫ থেকে ২৬টি, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে প্রায় ৩০টি, এর সঙ্গে রয়েছে আইআইটি গুয়াহাটি এবং এনআইটি শিলচর।’ উল্লেখ্য, ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত এই প্রকল্পে অসম সরকার মোট ১,৮৬,৪৪২ পড়ুয়াকে স্কুটার দিয়েছে। এই খাতে খরচ হয়েছে প্রায় ১,০৪৩ কোটি টাকা।

Post Views: 187

Continue Reading

Previous: চলতি অচলাবস্থার জেরে ইন্ডিগোকে ১০% ফ্লাইট কমানোর নির্দেশ কেন্দ্রের
Next: এস আই আর-এ ব্রাত্য প্রান্তিক ও রূপান্তরকামীরা, সমাধানের খোঁজে প্রেস ক্লাবে একতা মঞ্চ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.