Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট, অপসারণের নোটিশে ১৯৩ জন সাংসদের সই

জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট, অপসারণের নোটিশে ১৯৩ জন সাংসদের সই

Online Desk মার্চ 13, 2026
GYANESH.jpg

ওঙ্কার ডেস্কঃ মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সংসদে নোটিশ আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়ার মোট ১৯৩ জন সাংসদ এই নোটিশে ইতিমধ্যেই সই করেছেন। সূত্রের খবর, শুক্রবার লোকসভায় বা রাজ্যসভায় এই নোটিশ জমা দেওয়া হতে পারে। এ ব্যাপারে বিরোধী দলের নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।
সূত্রের খবর, লোকসভা থেকে ১৩০ জন সাংসদ এবং রাজ্যসভা থেকে ৬৩ জন জ্ঞানেশ কুমারকে অপাসরণের দাবিতে একটি প্রস্তাবে সই করেছেন। নিয়ম অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের নোটিশ জমা দিতে লোকসভায় কমপক্ষে ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। আর রাজ্যসভায় প্রয়োজন ৫০ জন সাংসদের সমর্থন। সেই সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে।
নোটিশে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মোট ৭ টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মুখ্য বিষয়গুলি হল, পক্ষপাতিত্ব, নির্বাচনী জালিয়াতির তদন্তে বাধা সৃষ্টি এবং বিপুল সংখ্যক ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ সহ একাধিক অভিযোগ। বিশেষ করে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গেও এই ইস্যু নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এই প্রক্রিয়ায় বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সবার আগে পক্ষপাতের অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। কর্নাটক ও হরিয়ানা ভোটে বিপুল জালিয়াতি ও অনিয়মের প্রমাণ হাতে নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি এও দাবি করেছিলেন, যে অনিয়মের অভিযোগ তিনি করছেন, জ্ঞানেশ কুমার কৌশলগত ভাবেই তার তদন্ত করছেন না। রাহুল গান্ধীকে জবাবও দিয়েছিলেন জ্ঞানেশ কুমার।

Post Views: 133

Continue Reading

Previous: বসন্তে বর্ষাতি…!
Next: ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, দায় স্বীকার ইরানি মদতপুষ্ট এক ইসলামিক গোষ্ঠীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.