Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘নিজের দেশের নাগরিকদের খুন করে’, পাকিস্তানকে আক্রমণ ভারতের

‘নিজের দেশের নাগরিকদের খুন করে’, পাকিস্তানকে আক্রমণ ভারতের

Online Desk সেপ্টেম্বর 24, 2025
20250924_123741.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদের বৈঠকে মঙ্গলবার ইসলামাবাদকে নিশানা করে নয়াদিল্লি। এদিন অ্যাজেন্ডা আইটেম-৪ আলোচনায় ভারতীয় কূটনীতিক ক্ষীতিজ ত্যাগী অভিযোগ করেন, ‘পাকিস্তান নিজের দেশের নাগরিকদের বোমা মেরে খুন করছে, অথচ সেই একই মঞ্চকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে চলছে।’

পাকিস্তানের উদ্দেশে ক্ষীতিজ ত্যাগী বলেন, ‘যারা নিজেদের দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি তলানিতে ঠেকেছে, রাজনীতি স্তব্ধ হয়ে আছে সেনার প্রভাবে, শুধু তাই নয় মানবাধিকারের ইতিহাসও কলঙ্কিত, তারা বরং ভারতের ভূমির দখলদারিত্ব ছেড়ে দিক।’ ভারতের প্রতিনিধির অভিযোগ, পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। পাশাপাশি, নিজের দেশের মানুষকেই বোমা মেরে খুন করছে।

প্রসঙ্গত, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাতরে দারা গ্রামে ভয়াবহ বিমান হামলা হয়। যাতে ৩০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন একাধিক মহিলা ও শিশু। উল্লেখ্য, গত এপ্রিলের ২২ তারিখের পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্কে তিক্ততা বেড়েছে। পহেলগাঁওয়ে ২৬ জনকে নারকীয় ভাবে খুন করার পর ভারতের তরফে অভিযোগ করা হয়, এই ঘটনায় পাকিস্তান জড়িত বলে। যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। গত ৭ মে ভারতের সেনাবাহিনী অপারেশন সিঁদুর অভিযান চালায়, যার ফলে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস হয়।

Post Views: 103

Continue Reading

Previous: আদৌ কি ক্লাউড ব্ল্যাস্ট ? কি কারণে এমন হাল কলকাতায় ?
Next: প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন ঠেকাতে ১১ কোটি টাকার ঘোষণার পন্নুনের, মামলা দায়ের খালিস্তানি নেতার বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.