Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আমি মারা গেলে ওর কী হবে?’ স্ত্রীকে শ্বাসরোধ করে খুন ইসরোর প্রাক্তন কর্মীর

‘আমি মারা গেলে ওর কী হবে?’ স্ত্রীকে শ্বাসরোধ করে খুন ইসরোর প্রাক্তন কর্মীর

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: নিজে মারা গেলে স্ত্রীর ভবিষ্যত কী হবে? তা নিয়ে চিন্তিত ছিলেন ইসরোর প্রাক্তন কর্মী ৭২ বছর বয়সী নাগেশ ঈশ্বর রাও। আর তা নিয়ে উদ্বেগ থেকে স্ত্রীকেই শ্বাসরোধ করে খুন করে দিলেন! কর্নাটকের আভালাহাল্লি থানা এলাকায় বুধবার এই ঘটনা ঘটেছে। তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম সন্ধ্যা শ্রী। ৬২ বছর বয়স তাঁর। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র প্রাক্তন কর্মী নাগেশ ঈশ্বর রাওয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। ওই দম্পতি গত তিন বছর ধরে বোমানাহাল্লির ভার্চুওসো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে থাকছিলেন। তদন্তে জানা গিয়েছে, তাঁদের একমাত্র কন্যা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকাল ১০টা ১৫ নাগাদ রান্নাঘরে কাজ করছিলেন সন্ধ্যা। সেই সময় নাগেশ তোয়ালে দিয়ে তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন। জীবনসঙ্গীকে খুনের পর নিজে আত্মহত্যার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন। প্রতিবেশীদের ফোন করে বিষয়টি জানান। এর পর লোকজন এক চিকিৎসককে নিয়ে আবাসনে পৌঁছয়। চিকিৎসক সন্ধ্যাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ নাগেশকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে সন্ধ্যার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নাগেশ মানসিক সমস্যা সংক্রান্ত বিষয়ে চিকিৎসাধীন। স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। জীবনসঙ্গীকে মেরে ফেলার পিছনে একাধিক কারণের কথা উল্লেখ করেছেন। জেরায় তদন্তকারীদের জানিয়েছেন, স্ত্রীর ভবিষ্যত নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কেউ তাঁর দেখভাল করবে না বলে বিশ্বাস ছিল নাগেশের।

Post Views: 164

Continue Reading

Previous: পদ্মশিবিরে ক্ষুব্ধ, ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা
Next: এ কী ধরণের সংস্কৃতি ! বিভিন্ন রাজ্যের খয়রাতি রাজনীতি নিয়ে প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.