Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে ডাইনি সন্দেহে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে খুন, জখম নাবালিকা কন্যাও

ঝাড়খণ্ডে ডাইনি সন্দেহে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে খুন, জখম নাবালিকা কন্যাও

Online Desk ফেব্রুয়ারি 1, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: কুসংস্কারের বলি হলেন একই পরিবারের তিন জন। ডাইনি সন্দেহে স্বামী, স্ত্রী এবং তাঁদের ১৮ বছর বয়সী ছেলেকে কুপিয়ে খুন করল স্থানীয়রা। শনিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামুতে। হামলাকারীদের আক্রমণে জখম হয়েছে এক নাবালিকাও। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম বিজয় ভূঁইয়া (৪৫), তাঁর স্ত্রী কালিয়া দেবী (৪০) এবং তাঁদের ছেলে ছোটু ভূঁইয়া। তদন্তকারীরা জানান, শনিবার গভীর রাতে এই হামলা চালানো হয়। ওই দম্পতি এবং তাঁদের ছেলে নিহত হলেও গুরুতর জখম হয়েছে তাঁদের নাবালিকা কন্যা। চিকিৎসার জন্য তাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার পাঙ্কি থানা এলাকায় নিহতদের বাড়ি থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মেদিনীরাই মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। লেসলিগঞ্জের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) মনোজ কুমার ঝা সংবাদ সংস্থাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ঘটনাটি ডাইনি সন্দেহের সঙ্গে সম্পর্কিত।’ তিনি বলেন, অপরাধীদের পাকড়াও করার জন্য অভিযান শুরু হয়েছে।

Post Views: 218

Continue Reading

Previous: কিউই সিরিজ জিতে আর সিরিজ সেরা হয়ে সূর্য বললেন টার্গেট বিশ্বকাপ
Next: ভোট পাবে না বলে বাংলা বাদ; বাজেট নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতা ব্যানার্জীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.