Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, সেই আবহেই খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন জয়শঙ্কর

ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, সেই আবহেই খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন জয়শঙ্কর

Online Desk ডিসেম্বর 31, 2025
jay-shankar.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে বুধবার ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের প্রতিনিধি হিসেবে জয়শংকর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে যোগ দেবেন। বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। হাদি মৃত্যর পর থেকেই বাংলাদেশে ভারত বিরোধী মন্তব্য, বক্তৃতার ছড়াছড়ি। সেই আবহে খালেদা জিয়ার জানাজায় জয়শঙ্করের উপস্থিতি বাংলাদেশের মানুষ ভালভাবে নেবেন কিনা সেটাই দেখার।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক, সেই বার্তা দিতেই বিদেশমন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। জয়শঙ্করের বাংলাদেশ যাওয়া নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও একাংশের মতে, নয়াদিল্লির সিদ্ধান্তে তেলেবেগুনে জ্বলে উঠতে পারে বাংলাদেশের পাকিস্তানপন্থী উগ্রপন্থীরা। যে তালিকায় নব্য ‘বিপ্লবী’-রাও আছেন।
সূত্রের খবর ঢাকায় তিন ঘণ্টা, মানে বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর ছাড়াও খালেদার শেষকৃত্যে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার যোগ দেবেন। থাকবেন ভুটান, নেপাল, মলদ্বীপের মতো দেশের প্রতিনিধিরাও। ইউনূস সরকারের তরফে সহযোগিতার আশ্বাস মিলেছে।
উল্লেখ্য, বুধবার ইসলামিক রীতি মেনে জানাজা বা বিদায়কালীন প্রার্থনা অনুষ্ঠিত হবে। ‌এরপর তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে খালেদা জিয়াকে। বিএনপি নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিঞা এভিনিউতে।

Post Views: 314

Continue Reading

Previous: সস্তা ইস্পাত আমদানিতে লাগাম টানতে পণ্যে শুল্ক আরোপ কেন্দ্রের
Next: ট্রাম্পের পথে চিন; ভারত-পাক সংঘর্ষ বিরতি নাকি চিনের মধ্যস্থতায় সম্ভব হয়েছে, দাবি বেনজিং-এর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.