Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

ওঙ্কার ডেস্ক: টাকার জন্য বন্ধুকে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই টাকা দিয়ে তার প্রাক্তন স্ত্রীকে উপহার কিনে দিয়েছে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে কর্নাটকে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে অভিযুক্ত ব্যক্তির নাম শফি, চিক্কামাগালুরু জেলার বিরুরের বাসিন্দা সে। তার বন্ধু পুত্তারাজুকে খুনের অভিযোগ তার বিরুদ্ধে। পুত্তারাজু পেশায় ওয়েল্ডার ছিলেন। তদন্তে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৯ ফেব্রুয়ারি। একটি আর্থিক সংস্থা সোনার নিলামের আয়োজন করে। তাতে অংশগ্রহণের জন্য পুত্তারাজুকে প্রলুব্ধ করে শফি। বন্ধুর ডাকে সাড়া দিয়ে পুত্তারাজু সকাল ১১ টা নাগাদ প্রায় আড়াই লক্ষ টাকা নগদ নিয়ে বাড়ি থেকে বেরোন। এরপর অভিযুক্ত পুত্তারাজুকে বাইকে করে হোন্নাভল্লির কাছে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে চাপাতি দিয়ে আক্রমণ করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে, জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন দুধ বিক্রেতা মৃতদেহটি দেখতে পায়। ওই ব্যক্তি পুলিশকে খবর দিলে তদন্তকারীরা এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ শফিকে গ্রেফতার করে। পুলিশ জানতে পেরেছে খুন করার পর, শফি তার বিচ্ছিন্ন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একটি লজে দেখা করে। তাকে ৬০,০০০ টাকা দেয়। এমনকি চুরি করা সেই টাকা দিয়ে তাকে একটি নতুন টেলিভিশনও কিনে দেয়। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত এবং নিহত সাত বছর ধরে বন্ধুত্বের সম্পর্কে ছিলেন।

Post Views: 10

Continue Reading

Previous: মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম
Next: ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.