Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল

তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল

Online Desk জুলাই 30, 2026
vande-mataram.jpg

ওঙ্কার ডেস্কঃ বুধবার রাজ্যসভায় পাশ হয়েছিল। এবার লোকসভাতেও পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল, ২০২৬। এর ফলে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান ‘বন্দে মাতরম’। উভয় গানের অপমান করলে পেতে হবে কঠিনতম শাস্তি।
এই বিলটির মাধ্যমে ১৯৭১ সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনে সংশোধনী আনছে কেন্দ্র। মূল আইনে দেশের জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীতের অবমাননা বা অসম্মানকে ফৌজদারি অপরাধের আওতায় রাখা হয়েছে। এর জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, জাতীয় গানকে এত দিন এই আইনের অন্তর্ভুক্ত করা হয়নি। এবার সেটাই করা হল। বলা বাহুল্য, এর ফলে জাতীয় গান ‘বন্দে মাতরম্‌’-কে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র সমান আইনি মর্যাদা পেতে চলেছে।
গত কয়েক দিন ধরেই ‘নিট’ প্রশ্নফাঁস ইস্যুতে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। এদিনও তার ব্যতিক্রম হয়নি। আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলা নিয়ে সরব হন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, প্রশ্নফাঁস প্রতিরোধ বিল এনে আদৌ প্রশ্নফাঁস আটকানো সম্ভব নয়। একসময় বিরোধী সংসদ সদস্যরা লোকসভা থেকে ওয়াকআউট করেন। এমন হট্টগোলের মধ্যেই পাশ হয়ে যায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬।

Post Views: 25

Continue Reading

Previous: ‘এক ব্যাক্তি, এক পদ’ নীতি মেনে কি ফের ঢেলে সাজানো হবে রাজ্য পদ্মফুল শিবিরের নকশা?
Next: কমনওয়েলথ গেমসে ভারতের পদক আশায় অষ্টম দিন, ফাইনালে নীরজ-সহ তিন জ্যাভলিন তারকা

সম্পর্কিত গল্প

neeraj-chopra.png

কমনওয়েলথ গেমসে ভারতের পদক আশায় অষ্টম দিন, ফাইনালে নীরজ-সহ তিন জ্যাভলিন তারকা

Online Desk জুলাই 30, 2026
bjp-party-office.png

‘এক ব্যাক্তি, এক পদ’ নীতি মেনে কি ফের ঢেলে সাজানো হবে রাজ্য পদ্মফুল শিবিরের নকশা?

Online Desk জুলাই 30, 2026
amya.png

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতকার অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়

Online Desk জুলাই 30, 2026

You may have missed

neeraj-chopra.png

কমনওয়েলথ গেমসে ভারতের পদক আশায় অষ্টম দিন, ফাইনালে নীরজ-সহ তিন জ্যাভলিন তারকা

Online Desk জুলাই 30, 2026
vande-mataram.jpg

তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল

Online Desk জুলাই 30, 2026
bjp-party-office.png

‘এক ব্যাক্তি, এক পদ’ নীতি মেনে কি ফের ঢেলে সাজানো হবে রাজ্য পদ্মফুল শিবিরের নকশা?

Online Desk জুলাই 30, 2026
amya.png

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতকার অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়

Online Desk জুলাই 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.