Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে ডাক্তারি ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ করল ‘বন্ধু’! তোলা হল অশ্লীল ভিডিও

দিল্লিতে ডাক্তারি ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ করল ‘বন্ধু’! তোলা হল অশ্লীল ভিডিও

Online Desk অক্টোবর 6, 2025
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী শহরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। এমবিবিএস এর পড়ুয়া ওই ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ধর্ষণের সময় নির্যাতিতার অশ্লীল ভিডিও এবং ছবি তুলেছে অভিযুক্ত। গোটা বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ১৮ বছর। এমবিবিএস এর ওই ছাত্রীকে ২০ বছর বয়সী এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ। গত ৯ সেপ্টেম্বর দিল্লির আদর্শ নগর এলাকার একটি হোটেলে মাদকাসক্ত করে তাঁকে ধর্ষণ করা হয়েছে। তরুণী তাঁর অভিযোগে জানিয়েছেন, অভিযুক্ত তাঁর সহপাঠী। সেও ডাক্তারি পড়ুয়া। নির্যাতিতা তরুণীর সঙ্গে অভিযুক্তের বন্ধুত্ব ছিল। সেই অজুহাতে একটি হোটেলে তাঁকে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর, অভিযুক্ত নির্যাতিতাকে মাদকাসক্ত করে এবং তারপর যৌন নির্যাতন করে। শুধু তাই নয় অভিযুক্ত যুবক তরুণীর অশ্লীল ছবি এবং ভিডিও ভাইরাল করে দেওয়ারও হুমকি দেয়।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা আদতে হরিয়ানার জিন্দের বাসিন্দা। তিনি দিল্লির রোহিণীতে বাবা সাহেব আম্বেদকর মেডিকেল কলেজের হোস্টেলে থাকতেন। আধিকারিকরা জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে উত্তর প্রদেশে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন স্কুল ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে, দক্ষিণ দিল্লির সিআর পার্ক এলাকায় ১৫ বছর বয়সী এক ছাত্রীকে তার টিউশন শিক্ষক তিন বছর ধরে একাধিকবার ধর্ষণ করেছিল বলে অভিযোগ সামনে আসে।

Post Views: 120

Continue Reading

Previous: ‘সুস্থায়ী পর্যটন, এক-ই সঙ্গে সমৃদ্ধি’: গজেন্দ্র সিং শেখাওয়াত
Next: ভারতকে সরাসরি হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের, বাড়ছে দুই দেশের উত্তেজনা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.