Skip to content
মার্চ 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এলপিজি প্ল্যান্ট সুরক্ষিত রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে রাজ্যগুলিকে নির্দেশ শাহের মন্ত্রকের

এলপিজি প্ল্যান্ট সুরক্ষিত রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে রাজ্যগুলিকে নির্দেশ শাহের মন্ত্রকের

Online Desk মার্চ 12, 2026
20260312_160257.jpg

ওঙ্কার ডেস্ক: দেশজুড়ে গ্যাস সিলিন্ডারের ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে এলপিজি প্ল্যান্ট, বিতরণ নেটওয়ার্ক এবং পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা আরও জোরদার করতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সঙ্গে গ্যাস সিলিন্ডার নিয়ে কালোবাজারির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক।

সূত্রের খবর, প্রস্তুতি পর্যালোচনা এবং নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করার জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং ডিজিপিদের সঙ্গে দু ঘন্টা ধরে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, তথ্য ও সম্প্রচার এবং উপভোক্তা বিষয়ক সচিব-সহ ঊর্ধ্বতন কর্তারাও ছিলেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সিলিন্ডারজাতকরণ করা হয় সেই সমস্ত প্লান্ট, বিতরণ নেটওয়ার্ক এবং পরিবহন ব্যবস্থা-সহ এলপিজি অবকাঠামোর চারপাশে নিরাপত্তা জোরদার করতে হপবে। প্রতিদিন স্থানীয় সরবরাহ ব্যবস্থায় নজর রাখতে বলা হয়েছে। নিয়ম লঙ্ঘন হলে বা কালোবাজারি হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যগুলিকে তেল বিপণন সংস্থাগুলির মাধ্যমে সচেতনতা প্রচার শুরু করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন ভুয়া খবর বা ভিডিও সরিয়ে ফেলার কথাও বলা হয়েছে। শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সগুলিকে এলপিজি উৎপাদন সর্বাধিক করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে, গৃহস্থদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক সরবরাহের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান তার বাইরে বলেও জানানো হয়েছে।

Post Views: 15

Continue Reading

Previous: হাতুড়ি দিয়ে স্ত্রী, পুত্রবধূ-সহ পরিবারের ৩ জনকে খুন, ওড়িশায় মাতালের কাণ্ডে শোরগোল
Next: বঙ্গে ভোটের ডঙ্কা, এপ্রিলের ১৬ তারিখ ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

টিআরপি তালিকায় বেশ চমক, বেঙ্গল টপার হল ‘পরিণীতা’, সেরা ১০’এ টিকে রইল কারা?

Online Desk মার্চ 12, 2026
dfr.png

পরিবারের তরফে প্রাণনাশের হুমকি! পালিয়ে গিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন প্রয়াগরাজের ভাইরাল তরুণী মোনালিসা ভোঁসলে

Online Desk মার্চ 12, 2026
UntitledK.png

গ্যাস সিলিন্ডার ছেড়ে কয়লার উনুনে ফিরছে ভাতের হোটেল

Online Desk মার্চ 12, 2026

You may have missed

FotoJet.jpg

টিআরপি তালিকায় বেশ চমক, বেঙ্গল টপার হল ‘পরিণীতা’, সেরা ১০’এ টিকে রইল কারা?

Online Desk মার্চ 12, 2026
dfr.png

পরিবারের তরফে প্রাণনাশের হুমকি! পালিয়ে গিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন প্রয়াগরাজের ভাইরাল তরুণী মোনালিসা ভোঁসলে

Online Desk মার্চ 12, 2026
UntitledK.png

গ্যাস সিলিন্ডার ছেড়ে কয়লার উনুনে ফিরছে ভাতের হোটেল

Online Desk মার্চ 12, 2026
trump-1.jpg

বাণিজ্য নিয়ম না মানায় ভারত-সহ ১৬টি দেশে অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

Online Desk মার্চ 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.