Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্ট্যালিনকে সরাতে তামিলনাড়ুতে জয়ললিতার অনুগামীদের নিয়ে এককাট্টা হতে চায় বিজেপি

স্ট্যালিনকে সরাতে তামিলনাড়ুতে জয়ললিতার অনুগামীদের নিয়ে এককাট্টা হতে চায় বিজেপি

Online Desk ডিসেম্বর 10, 2025
20251210_160805.jpg

ওঙ্কার ডেস্ক: গত জুলাই মাসে এনডিএ শিবির ছাড়ার ঘোষণা করেছিলেন ও পনিরসেলভম। তাতে হইচই পড়ে গিয়েছিল দক্ষিণের রাজ্য রাজনীতি। তবে সে সব ভুলে আবার পনিরসেলভম-সহ জয়ললিতার অনুগামীদের নিয়ে জোটবদ্ধ হতে চাইছে বিজেপি। পদ্ম শিবির চেষ্টা করছে তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনকে সরাতে নতুন করে সমস্ত বিরোধী ভোট এককাট্টা করার।

জয়ললিতার মৃত্যুর পর গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এআইএডিএমকে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। দলটির নেতারা বিক্ষিপ্ত হয়ে আলাদা আলাদা রাজনৈতিক পন্থা বেছে নিয়েছিলেন। ই পালানিস্বামী, ও পনিরসেলভম, শশীকলা, টিটিভি দিনাকরণ— তামিলনাড়ুর রাজনীতিতে সকলেই পরিচিত মুখ। জয়ললিতা যখন চুটিয়ে রাজনীতি করতেন জীবদ্দশায় এঁরা প্রত্যেকেই এআইএডিএমকের হয়ে কাজ করতেন। নেত্রীর মৃত্যুর পর আলাদা আলাদা রাজনৈতিক সংগঠন গড়ে প্রাসঙ্গিক থাকার চেষ্টা শুরু করেন। বিরোধী দলের এমন ছন্নছাড়া অবস্থার দরুণ লাভবান হয় ডিএমকে। কিন্তু আগামী ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে ডিএমকে যাতে না ফেরে ক্ষমতায় সেকারণে এখন থেকেই চেষ্টা শুরু করেছে বিজেপি।

উল্লেখ্য, জয়ললিতার অনুপস্থিতিতে বহুবার দল এবং প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেছেন ও পনিরসেলভম। নেত্রীর মৃত্যুর পরে অবশ্য সংগঠনের রাশ হাতছাড়া হয় তাঁর। তাঁকে সরিয়ে দল এবং তৎকালীন সরকারের প্রধান হন কে পলানিস্বামী। এডিএমকে-র পলানিস্বামী গোষ্ঠী যখন এনডিএ এবং বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করেছিল, সে সময় এনডিএ গোষ্ঠীতে সামিল হন পনিরসেলভম। কিন্তু পরে প্রয়াত জয়ললিতার দল যখন আবার বিজেপির কাছাকাছি এসেছে তখনই পদ্ম শিবিরের থেকে দূরত্ব বাড়িয়েছেন তিনি। এখন এনডিএ শিবির তাঁকে নিজেদের ছাতার তলায় আনতে পারে কিনা সেটাই দেখার।

Post Views: 129

Continue Reading

Previous: দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার এক্সামে নেওয়া যাবেনা লুজ শিট; জানালো পর্ষদ
Next: শাহরুখের নামেই বিজনেস টাওয়ার, তবু শাহরুখের ঠাঁই নেই

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.