Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশে সম্প্রচারিত হবে না আইপিএল; নির্দেশিকা অন্তরবর্তী সরকারের

বাংলাদেশে সম্প্রচারিত হবে না আইপিএল; নির্দেশিকা অন্তরবর্তী সরকারের

Online Desk জানুয়ারি 5, 2026
mustafizar-rehman.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার নির্দেশ দিল সে দেশের সরকার। ভারতীয় প্রিমিয়ার লিগ ঘিরে এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়াসংক্রান্ত টানাপোড়েনকে আরও জটিল করে তুলেছে। মূলত বাংলাদেশের জাতীয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের পরেই এই কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের অন্তরবর্তী সরকার।
সম্প্রতি আইপিএলের আসন্ন মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্স দলে থাকা বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের পিছনে কোনও স্পষ্ট ক্রিকেটীয় ব্যাখ্যা সামনে না আসায় বাংলাদেশে ক্ষোভ তৈরি হয়। দেশের ক্রীড়ামহল এবং রাজনৈতিক স্তরে প্রশ্ন উঠতে শুরু করে, কেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়া হল। সেই ক্ষোভ দ্রুতই সরকারের নজরে আসে। এরপরই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে দেশের সমস্ত টেলিভিশন চ্যানেল ও সম্প্রচারকারী সংস্থাকে আইপিএলের ম্যাচ, হাইলাইটস, আলোচনা অনুষ্ঠান এবং প্রচারমূলক যাবতীয় সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সরকারের বক্তব্য, জাতীয় স্বার্থ এবং জনমতের প্রতিফলন হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু সম্প্রচার নিষেধাজ্ঞাতেই বিষয়টি থেমে নেই। দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্রীড়া মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতে আয়োজিত প্রতিযোগিতা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান আরও কড়া হতে পারে বলে জল্পনা বাড়ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এর আগে দুই দেশের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল। তার উপর এই খেলা সংক্রান্ত বিতর্কে কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি ঘটেছে।

Post Views: 247

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর চিঠির বিরোধিতা করে নির্বাচন কমিশনকে চার পাতার চিঠি শুভেন্দুর
Next: সম্পর্কে ইতি টানলেন টলিপাড়ার আরও এক দম্পতি, বিচ্ছেদের সিদ্ধান্ত জয়জিৎ-শ্রেয়ার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.