Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিসগঢ়ের সুকমায় ২৬ জন মাওবাদীর আত্মসমর্পণ

ছত্তিসগঢ়ের সুকমায় ২৬ জন মাওবাদীর আত্মসমর্পণ

Online Desk জানুয়ারি 7, 2026
maoist.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের মার্চ মাসে দেশ মাওবাদী মুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অতি বাম সংগঠনের বিরুদ্ধে অভিযানও জোরদার করেছে পুলিশ। এই আবহে ছত্তিসগঢ়ে ২৬ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। বুধবার মূল স্রোতে ফিরে আসা মাওবাদীদের মধ্যে ১৩ জনের মাথার মিলিত দাম ছিল ৬৫ লক্ষ টাকা।

সুকমার পুলিশ সুপার কিরণ চ্যাভান বলেন, ২৬ জন আত্মসমর্পণকারীর মধ্যে সাত জন নারী ক্যাডার রয়েছেন। পুলিশ ও সিআরপিএফ কর্তাদের সামনে এদিন আত্মসমর্পণ করেন মাওবাদী ক্যাডাররা। তিনি জানান, এদিন যারা আত্মসমর্পণ করেছেন তারা মাওবাদীদের পিপলস লিবারেশন গেরিলা আর্মি ব্যাটালিয়নে যুক্ত ছিলেন। দক্ষিণ বস্তার বিভাগ, মাড় বিভাগ এবং অন্ধ্র ওড়িশা সীমান্ত বিভাগে সক্রিয় ছিলেন তাঁরা। ছত্তিসগঢ়ের অবুঝমাড়, সুকমা ও ওড়িশার সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি সহিংস ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন মূল স্রোতে ফিরে আসা মাওবাদীরা।

মাওবাদীরা যাতে মূল স্রোতে ফিরে আসেন, সে জন্য সরকারের তরফে পুনর্বাসন নীতির কথা ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচি দ্বারা অনুপ্রাণিত হয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানান তাঁরা। আত্মসমর্পণকারীদের মধ্যে একজন লালি ওরফে মুচাকি আয়তে লাখমু (৩৫)। তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। পুলিশের দাবি, ২০১৭ সালে ওড়িশার কোরাপুটে একটি গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিলেন লালি। যাতে ১৪ জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছিল। এ ছাড়াও বেশ কয়েকটি বড় ধরনের সহিংস ঘটনায় জড়িত ছিলেন তিনি। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন চার জন গুরুত্বপূর্ণ ক্যাডার। তাঁরা হলেন-হেমলা লাখমা (৪১), আসমিতা ওরফে কামলু সানি (২০), রামবতী ওরফে পদম যোগী (২১) এবং সুন্দম পালে (২০)— প্রত্যেকের মাথার উপর ৮ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল।

Post Views: 170

Continue Reading

Previous: অবৈধ ধর্মীয় কাঠামো ভাঙার নির্দেশ অরুণাচল প্রদেশ সরকারের
Next: বেঙ্গালুরুতে বাঙালি শিশুকন্যাকে খুন, দেহ ব্যাগে মুড়ে ফেলা হল নর্দমায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.