Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গাড়ি দূষণ রোধে নয়া নিয়ম রাজধানীতে, প্রবেশ নিষেধ বহু যানবাহনের

গাড়ি দূষণ রোধে নয়া নিয়ম রাজধানীতে, প্রবেশ নিষেধ বহু যানবাহনের

Online Desk ডিসেম্বর 17, 2025
13.jpg

ওঙ্কার ডেস্কঃ দিল্লির দূষণ তো আছেই, দোসর কুয়াশা। দিল্লিতে এই সময়টা কুয়াশা না ধোয়াশা, ঠিক ঠাহর করা যায় না। সব মিলিয়ে দিল্লির জনজীবন‌ বিপর্যস্ত। দৃশ্যমান্যতার এমন অবস্থা যে, প্রতিদিনই সকালে চার-পাঁচ ঘন্টা পথে নাকানি চোবানি খাচ্ছে মানুষ। এই পরিস্থিতিতে দূষণ খানিক কমাতে বৃহস্পতিবার থেকে রাজধানীতে বলবৎ হতে চলেছে দুটি নয়া বিধি।
দিল্লি রাজ্য সরকারের পরিবেশ দফতর সিদ্ধান্ত নিয়েছে, ভারত স্টেজ টু সার্টিফিকেট বিহীন কোনও যানবাহন রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। আর পলিউশন ফ্রি সার্টিফিকেট‌ না থাকলে পেট্রোল পাম্প জ্বালানি সরবরাহ করবে না। পরিবেশ মন্ত্রী মনজিন্দার সিং সিরসা জানিয়েছেন, রাজধানীতে কঠোরভাবে এই দুই নিয়ম বলবৎ করা হবে।
পরিবেশ মন্ত্রক এবং পুলিশের রিপোর্ট বলছে, বাইরের থেকে আসা গাড়ি দূষণের একটা বড় কারণ। কারণ‌ সেগুলি বেশিরভাগই ভারত স্টেজ থ্রি মানের গাড়ি। এর ফলে দূষণের মাত্রা বাড়ছে রাজধানীতে। আর দিল্লিতে ভারত স্টেজ ফাইভ মানের গাড়িকেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়।
কিন্তু নয়াবিধি কীভাবে কার্যকর করা হবে? দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, রাজধানী অভিমুখী সমস্ত রাস্তায় আরো বেশি চেকিং হবে। এছাড়া পেট্রোল পাম্প মালিকদের বলা হয়েছে কেউ ভারত স্টেজ ফোর মান ছাড়া গাড়িকে জ্বালানি সরবরাহ করলে তাদের লাইসেন্স কেড়ে নেওয়া হবে। ‌

Post Views: 164

Continue Reading

Previous: বিদায়বেলায় ভারত সফর নিয়ে আবেগঘন বার্তা মেসির; ফের কলকাতা প্রসঙ্গ নিয়ে বিতর্ক
Next: ভবিষ্যতের যুদ্ধ আকাশেই, এত বিপুল পদাতিক বাহিনীর প্রয়োজন নিয়ে প্রশ্ন তুললেন পৃথ্বীরাজ চবন

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.