Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘নীতিশকে মুখ্যমন্ত্রী হিসেবে চাই!’ বিক্ষোভে জেডিইউ কর্মীরা

‘নীতিশকে মুখ্যমন্ত্রী হিসেবে চাই!’ বিক্ষোভে জেডিইউ কর্মীরা

Online Desk মার্চ 5, 2026
nitish-dds.jpg

ওঙ্কার ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিশ্চিত করেছেন, বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভায় যাবেন। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে নীতিশ বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কিন্তু তাঁর সরে যাওয়ার সিদ্ধান্তে হতাশ জনতা দল ইউনাইটেডের কর্মী সমর্থকরা। বিহারের সর্বোচ্চ প্রশাসনিক পদে নীতিশকে চেয়ে ইতিমধ্যে বিক্ষোভ শুরু করেছেন জেডিইউ কর্মীরা।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রবীণ রাজনীতিবিদ লিখেছেন, ‘আমার সংসদীয় যাত্রার শুরু থেকেই, আমার ইচ্ছা ছিল বিহার আইনসভার উভয় কক্ষের পাশাপাশি সংসদের উভয় কক্ষের সদস্য হওয়ার। এই আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে, আমি এবার হতে চলা নির্বাচনে রাজ্যসভার সদস্য হতে চাইছি।’ উল্লেখ্য, গত বছরের নভেম্বরে নজির গড়ে দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ৭৫ বছর বয়সী নীতিশ কুমার। তাঁর উপর আস্থা রাখার জন্য রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নীতিশ কুমার আরও লিখেছেন, ‘দুই দশকেরও বেশি সময় ধরে, আপনারা আমার উপর ধারাবাহিকভাবে আপনাদের আস্থা ও সমর্থন রেখেছেন, সেই আস্থার জোরেই আমরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিহার এবং আপনাদের সেবা করেছি। আপনাদের আস্থা ও সমর্থনের শক্তিই আজ বিহারকে উন্নয়ন ও মর্যাদার এক নতুন মাত্রা উপস্থাপন করতে সক্ষম করেছে।’

নীতিশ কুমার রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিতেই বিক্ষোভ শুরু করেন জেডিইউ এর নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীর জন্মস্থান নালন্দা জেলায় তাঁর দলের কর্মীরা বিক্ষোভ দেখান। নীতিশ কুমারের রাজ্যসভায় যাওয়ার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাঁদের। জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্যাটেল বলেন, ‘নীতিশ কুমার ছাড়া আর কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে মানা সম্ভব নয়।’

Post Views: 146

Continue Reading

Previous: স্বামীর হাত ধরে মনোনয়ন জমা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, জনগণের উদ্দেশ্যে কি বললেন তিনি?
Next: বিজেপির পরিবর্তন যাত্রার প্রচারে গাড়ি লক্ষ্য করে হামলা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.