Skip to content
আগস্ট 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘প্রতিবাদ করলেই জেন-জি দেশদ্রোহী হয়ে যায় না’, ভাগবতের মন্তব্যের প্রশংসা ওমর আবদুল্লার

‘প্রতিবাদ করলেই জেন-জি দেশদ্রোহী হয়ে যায় না’, ভাগবতের মন্তব্যের প্রশংসা ওমর আবদুল্লার

Online Desk আগস্ট 7, 2026
mohan-bhagwat.jpg

ওঙ্কার ডেস্ক: আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যের প্রশংসা জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুর। জেন-জি প্রতিবাদ করলেই দেশবিরোধী হয়ে যায় না বলে সম্প্রতি মন্তব্য করেছেন ভাগবত। শুক্রবার সরসঙ্ঘচালকের সেই মন্তব্যের প্রশংসা করলেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী। ওমর আবদুল্লা বলেন, ভিন্নমত পোষণ এবং দেশবিরোধী কাজের মধ্যে পার্থক্য রয়েছে, তা মোহন ভাগবত যথার্থ ভাবে তুলে ধরেছেন।

বৃহস্পতিবার মুম্বইয়ে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ভাগবত তরুণদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদ দেশের বিরুদ্ধে নয়, বরং তা গণতান্ত্রিক অধিকারের বহিঃপ্রকাশ। তিনি জোর দিয়ে বলেন, তরুণদের হেয় প্রতিপন্ন করার বদলে তাদের কথা শোনা এবং তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দিল্লিতে শিক্ষার্থীরা জোরালো বিক্ষোভ দেখিয়েছে সম্প্রতি। যার ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই ভাগবতের এই মন্তব্যটি এল। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওমর আবদুল্লা বলেন, ভাগবত সত্য কথাই বলেছেন। তাঁর কথায়, ‘জেন-জি তাদের অধিকারের জন্য প্রতিবাদ করছিল। সেই প্রতিবাদ দেশের বিরুদ্ধে ছিল না, ছিল সরকারের বিরুদ্ধে। তিনি ঠিকই বলেছেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা আর ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক নয়। মোহন ভাগবত যে এই পার্থক্যটি করতে পেরেছেন, তা ভালো।’

জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী আরও বলেন, এ ধরনের প্রতিবাদের ফলে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হয়। তাঁর কথায়, ‘যেখানে ভুল-ত্রুটি থাকে, তা সংশোধন করা দরকার। এই আন্দোলনের কারণেই নিট পরীক্ষায় অনিয়মের বিষয়টি সামনে এসেছিল। এই আন্দোলনের ফলে পরীক্ষা প্রক্রিয়া আরও উন্নত হয়েছে। এটি দেশের স্বার্থেই হয়েছে।’ পাশাপাশি, কিছু প্রতিবাদকারীকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, সে বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

Post Views: 33

Continue Reading

Previous: ‘চিন্তার কিছু নেই, আমি আপনাদের সঙ্গে আছি’, কাকলি, সুদীপদের আশ্বাস মোদীর
Next: অবশেষে দিঘায় রহস্যজনক মৃতের পরিচয় জানল পুলিশ; মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখেছে পুলিশ

সম্পর্কিত গল্প

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026

You may have missed

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026
Vijoy.jpg

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন

Online Desk আগস্ট 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.