Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত

১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত

Online Desk এপ্রিল 28, 2025
youtube.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের জেরে উত্তেজনা ক্রমশ বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ইতিমধ্যে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। এবার নয়াদিল্লির তরফে ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হল।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক বিষয়বস্তু ছড়ানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলির বিরুদ্ধে। নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলির মোট সাবস্ক্রাইবার রয়েছে ৬ কোটি ৩০ লক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। যে ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে সেগুলির মধ্যে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমের চ্যনেলও রয়েছে।

নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলগুলিও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট এবং রাজি নামা চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, এই পাক ইউটিউব চ্যানেলগুলি ভারত, ভারতের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগ পর্যটক। এই ঘটনার পর পাকিস্তানের দিকে আঙুল উঠেছে। কারণ এই হামলার ঘটনায় যে জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে সেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শাখা সংগঠন। পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন, জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে।

Continue Reading

Previous: সোমবার থেকেই ভিজতে চলেছে গোটা বঙ্গ, গরমের দাবদাহ থেকে ক্ষনিকের স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী
Next: টানা চার বার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, ফের নিয়ন্ত্রণরেখায় গুলি চালাল পাক সেনা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.