Skip to content
মার্চ 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল যৌথ বাহিনী, উরিতে খতম পাক জঙ্গি

অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল যৌথ বাহিনী, উরিতে খতম পাক জঙ্গি

Online Desk মার্চ 15, 2026
URI.jpg

ওঙ্কার ডেস্কঃ সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বাণচাল করল যৌথ বাহিনী। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে ভারতীয় সেনা ও জম্মু–কাশ্মীর পুলিশ এর যৌথ অভিযানে এক পাকিস্তানি জঙ্গি খতম হয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার সেনার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ ও ১৫ মার্চের মাঝরাতে এই অভিযান শুরু হয়। বুচার এলাকার আশপাশে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনার কথা জানায় জম্মু ও কাশ্মীর পুলিশ। সেই তথ্যের ভিত্তিতেই ভারতীয় সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়।
সেখানেই দুই তরফে গুলির লড়াই শুরু হয়। সেনার দাবি, ওই গুলিতেই প্রাণ হারায় জঙ্গি। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একে রাইফেল, পিস্তল এবং প্রচুর গুলি উদ্ধার হয়েছে। সেনার এক আধিকারিক জানিয়েছেন, এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।
অন্যদিকে, শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকের। মৃতের নাম সুবেদার সন্দীপ কুমার ঢাকা। সেনার হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চলছিল। শনিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যান সুবেদার ঢাকা। তাঁকে দ্রুত উদ্ধার করে মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত অবস্থাতে তাঁর মৃত্যু হয়।

Post Views: 18

Continue Reading

Previous: এবার বিষ্ণোই গ্যাং’এর নিশানায় বাদশা, সোশ্যাল মিডিয়ায় হুমকি চিঠি- ‘তোর কপালে গুলি চলবে…..’
Next: অভিনয়-সঞ্চালক নয় এবার নতুন ভূমিকায় অভিনেতা বিক্রম চ্যাটার্জি, কোন কাজে হাত দিলেন তিনি?

সম্পর্কিত গল্প

MAMATA-DILIP.jpg

শশী পাঁজার পর টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়! দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

Online Desk মার্চ 15, 2026
WhatsApp-Image-2026-03-15-at-2.26.13-PM.jpeg

বড় কাছারিতে আসছেন অভিষেক বন্দোপাধ্যায়

Online Desk মার্চ 15, 2026
FotoJet-1.jpg

দুলাল দের দ্বিতীয় ছবিতে একের পর এক চমক, টলিউডের একাধিক তারকাদের নিয়ে ‘ফাঁদ’এ পা দেবেন তিনি?

Online Desk মার্চ 15, 2026

You may have missed

MAMATA-DILIP.jpg

শশী পাঁজার পর টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়! দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

Online Desk মার্চ 15, 2026
WhatsApp-Image-2026-03-15-at-2.26.13-PM.jpeg

বড় কাছারিতে আসছেন অভিষেক বন্দোপাধ্যায়

Online Desk মার্চ 15, 2026
FotoJet-1.jpg

দুলাল দের দ্বিতীয় ছবিতে একের পর এক চমক, টলিউডের একাধিক তারকাদের নিয়ে ‘ফাঁদ’এ পা দেবেন তিনি?

Online Desk মার্চ 15, 2026
trump.jpg

একাধিক দেশের শান্তি প্রস্তাব খারিজ, ইরানের সামরিক কাঠামোকে ধ্বংস করতে তৎপর ট্রাম্প

Online Desk মার্চ 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.