Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দু’মাসেরও বেশি সময় পর প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

দু’মাসেরও বেশি সময় পর প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 21, 2026
MODI.jpg

ওঙ্কার ডেস্কঃ নিটের প্রশ্নফাঁস নিয়ে উত্তাল দেশ। যন্তর মন্তরে অনশনে বসেছে সিজেপি। নিটের প্রশ্ন ফাঁসের পর পড়ুয়ারা আত্মঘাতী হয়েছেন, পথে নেমে প্রতিবাদ করছে ছাত্রসমাজ। অনশনে বসেছেন সমাজকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। এই ঘটনার দু’মাসেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী বললেন, নিটের প্রশ্ন এইভাবে ফাঁস হয়ে ঘোর অন্যায় হয়েছে।
অবশেষে নিটকাণ্ডের নিন্দা শোনা গেল প্রধানমন্ত্রীর কণ্ঠে। মঙ্গলবার এনডিএর সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসটা ঘোর পাপ হয়েছে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসতেই সরকার পদক্ষেপ করেছে। ১৩ জন অভিযুক্তকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে। তবে এই ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয় বলেও জানান প্রধানমন্ত্রী।
সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুও বলেন, নিট পরীক্ষার্থীদের কথা ভেবেই নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী, সেটাই করা হচ্ছে।
প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম থেকে সুর চড়িয়েছিলেন রাহুল। তিনি জানিয়েছিলেন, বার বার একই ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রীকে দেশবাসী প্রশ্ন করছে, অথচ কোনও উত্তর পাচ্ছে না। অবশেষে ২ মাস বাদে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন। কিন্তু শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হবে কিনা, সেই নিয়ে কিছুই বলেননি।

Post Views: 54

Continue Reading

Previous: কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি
Next: ইউক্রেন উপকূলে ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মৃত্যু ৪ নাবিকের; রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব দিল্লীর

সম্পর্কিত গল্প

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026

You may have missed

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
death-leg.jpg

হরিদ্বারের মন্দির চত্বর থেকে উদ্ধার নিখোঁজ দুই সাধুর দেহ, হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের

Online Desk জুলাই 21, 2026
crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.