Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • টিকিট ছাড়া ট্রেনে সফর করলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা, কড়া হল রেলের নিয়ম

টিকিট ছাড়া ট্রেনে সফর করলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা, কড়া হল রেলের নিয়ম

Online Desk জুন 20, 2026
indian-railwat-tt.png

ওঙ্কার ডেস্ক: রেলযাত্রীদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল। শনিবার থেকে টিকিট ছাড়া ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এতদিন টিকিটবিহীন যাত্রার জন্য ন্যূনতম ২৫০ টাকা জরিমানা দিতে হত। নতুন নিয়ম অনুযায়ী সেই অঙ্ক বেড়ে হয়েছে ৫০০ টাকা। রেলের দাবি, টিকিট ছাড়া যাত্রা রুখতে এবং যাত্রী পরিষেবায় আরও শৃঙ্খলা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘জন বিশ্বাস (সংশোধন) আইন, ২০২৬’-এর আওতায় রেল আইন, ১৯৮৯-এর ১৩৭ এবং ১৩৮ নম্বর ধারায় জরিমানার পরিমাণ সংশোধন করা হয়েছে। সেই অনুযায়ী ২০ জুন থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফলে কোনও যাত্রী বৈধ টিকিট ছাড়া ট্রেনে সফর করতে গিয়ে ধরা পড়লে তাঁকে আগের তুলনায় অনেক বেশি জরিমানা দিতে হবে। শুধু টিকিট ছাড়া যাত্রাই নয়, অন্যের নামে বুক করা টিকিট ব্যবহার করা, ভুল বা অবৈধ ভ্রমণ নথি দেখানো কিংবা রেলের নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলেও কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যাত্রীদের বৈধ টিকিট নিয়ে যাত্রা করার পাশাপাশি সমস্ত নিয়ম মেনে চলতে হবে।
রেল সূত্রে খবর, দেশের বিভিন্ন জোনে নিয়মিত টিকিট পরীক্ষা চালিয়ে বিপুল সংখ্যক টিকিটবিহীন যাত্রীকে চিহ্নিত করা হচ্ছে। এর ফলে প্রতি বছর কোটি কোটি টাকা জরিমানা আদায় হয়। কিন্তু তারপরও বহু যাত্রী টিকিট না কেটেই ট্রেনে ওঠেন। সেই প্রবণতা রুখতেই জরিমানার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর রেলকর্তারা মনে করছেন, টিকিটবিহীন যাত্রার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে। এতে একদিকে যেমন রেলের রাজস্ব বাড়বে, অন্যদিকে বৈধ টিকিট কেটে যাতায়াত করা যাত্রীরাও সুবিধা পাবেন। বিশেষ করে সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ এবং অতিরিক্ত ভিড়ের সমস্যাও কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশা করা হচ্ছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে। যাত্রার আগে অবশ্যই বৈধ টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিটের তথ্য সঠিক রয়েছে কি না তা যাচাই করে নিতে হবে। অন্যথায় ট্রেনে চেকিংয়ের সময় ধরা পড়লে নতুন নিয়ম অনুযায়ী মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে।

Continue Reading

Previous: পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদকে স্মরণ প্রধানমন্ত্রীর; অতীতে ইতিহাস বিকৃতির অভিযোগে সরব মোদি-শুভেন্দু
Next: পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী, ইতিহাস জানতে যুবসমাজকে আহ্বান মোদীর

সম্পর্কিত গল্প

New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.