Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিলনাড়ুতে যৌন নির্যাতনের ফলে শিশুকন্যার মৃত্যু, ডিএমকে-র নিশানায় বিজয়

তামিলনাড়ুতে যৌন নির্যাতনের ফলে শিশুকন্যার মৃত্যু, ডিএমকে-র নিশানায় বিজয়

Online Desk জুন 15, 2026
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: যৌন নির্যাতনের পর তিন বছর বয়সী শিশুকন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা তামিলনাড়ুতে। সে রাজ্যের তিরুভাল্লুর জেলায় ঘটা এই ঘটনার পর রাজ্যে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে বিরোধী দল ডিএমকে। মুখ্যমন্ত্রী বিজয়কে আক্রমণ শানিয়েছে দলটি। ইতিমধ্যে তদন্তে নেমে বিহারের অভিযুক্ত পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা শিশুটির পরিবারও বিহারের বাসিন্দা। গুম্মিডিপুন্ডির সিপকোট শিল্প এলাকায় তারা থাকছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ঝোপের মধ্যে থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, শিশুটি অভিযুক্তকে চিনত। বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে তাকে নিয়ে গিয়েছিল সে। এর পর যৌন নির্যাতন করে। অভিযুক্তকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়। আরও কয়েকজন ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। তবে পুলিশ এই ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার দাবি খারিজ করে দিয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, ‘এটি গণধর্ষণের ঘটনা নয়। কেবল একজন ব্যক্তিই জড়িত ছিল।’ স্থানীয় এক বাসিন্দা জানান, শিশুটি বাড়ির কাছেই খেলছিল, তখন অভিযুক্ত তাকে লোভ দেখিয়ে নিয়ে যায়। তাকে বিস্কুট দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। এক মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঝোপের মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখেন।

অন্য দিকে ডিএমকে নেতা টিকেএস ইলাঙ্গোভান এই ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনার ক্ষেত্রে সরকারের কঠোর হওয়া উচিত। শাস্তি অত্যন্ত কঠোর হওয়া প্রয়োজন। এটি সামাজিক সমস্যা। সরকারের এ বিষয়ে বিশেষ নজর দেওয়া উচিত।’

Post Views: 64

Continue Reading

Previous: চিটফান্ড কেলেঙ্কারি মনে করিয়ে সুদীপকে কটাক্ষ মহুয়া মৈত্রের
Next: ফিফা বিশ্বকাপ খেলতে আমেরিকায় পৌঁছেছে ইরানের দল; রাজনীতি নয় নজর খেলাতে, স্পষ্ট জানাল দল

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.