Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাফকর্ন প্যাকেটে থাকা খেলনার বিস্ফোরণে দৃষ্টিশক্তি হারাল শিশু

পাফকর্ন প্যাকেটে থাকা খেলনার বিস্ফোরণে দৃষ্টিশক্তি হারাল শিশু

Online Desk জানুয়ারি 13, 2026
odisha-child.jpg

ওঙ্কার ডেস্ক: মুখরোচক খাবারের প্যাকেটে থাকা খেলনা থেকেই বিস্ফোরণ! আর তার জেরে এক চোখে দৃষ্টিশক্তি হারাল এক শিশু। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাঙ্গির জেলার শাগাদঘাট গ্রামে। জখম শিশুর বয়স আট বছর বলে জানা গিয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার কথা জানিয়ে ওই খাবার প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে জখম শিশুর পরিবার।

রিপোর্ট অনুসারে, এক চোখে দৃষ্টিশক্তি হারানো ওই শিশুর নাম অঙ্কেশ হরপাল। রবিবার স্থানীয় একটি দোকান থেকে ওই পাফকর্নের প্যাকেটটি কিনেছিল সে। তার মধ্যে থাকা খেলনাটি পরে আগুনে ফেলে দিলে আচমকা সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে তৃতীয় শ্রেণির ছাত্রটির মুখের একাংশ গুরুতরভাবে পুড়ে যায়। ক্ষতি হয় তার একটি চোখেও।

এই ঘটনার পর শিশুটির বাবা-মা লাবা ও দ্রৌপদী তাকে তড়িঘড়ি তিতলাগড়ের মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তার একটি চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ ভাবে হারিয়ে গিয়েছে। বালাঙ্গিরের এই মর্মান্তিক ঘটনা খাবারের প্যাকেটে থাকা ঝুঁকিপূর্ণ খেলনাগুলোর বিপদকে সামনে এনে দিয়েছে। জখম শিশুর বাবা লাবা হরপাল এবং মা দ্রৌপদী তিতলাগড় থানায় গোটা বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁরা স্ন্যাকস প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 232

Continue Reading

Previous: এসআইআর শুনানিতে তলব টুটু বসুকেও
Next: ইরানে এখনও পর্যন্ত নিহত ২,০০০, ইন্টারনেট বন্ধে প্রকৃত পরিস্থিতি ধোঁয়াশায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.