Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘পথকুকুর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় কাজ করছে না রাজ্যগুলি’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘পথকুকুর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় কাজ করছে না রাজ্যগুলি’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জানুয়ারি 13, 2026
stray-dog.jpg

ওঙ্কার ডেস্ক: পথকুকুর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় রাজ্যগুলি কোনও কাজ করছে না, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শুধু তাই নয়, মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, পথকুকুরের কামড়ে কোনও মৃত্যু বা কেউ জখম হলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হতে পারে রাজ্যগুলিকে।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আনজারিয়ার বেঞ্চ এদিন পর্যবেক্ষণে জানিয়েছে, ‘রাজ্যগুলি পথকুকুর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় কোনও কাজই করছে না।’ পশুপ্রেমীদেরও সতর্ক করেছেন বিচারপতিরা। গোটা বিষয়টি নিয়ে তারা যাতে সতর্ক থাকেন, তা মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতির মন্তব্য, ‘এ ক্ষেত্রে দায়িত্ব আপনাদেরও। শুধু পথকুকুরদের কথা ভাববেন, মানুষের কথা ভাববেন না? কুকুরদের নিজের বাড়িতে নিয়ে যান। রেখে দিন যত্ন করে। কেন তারা বাইরে ঘুরে বেড়াবে? রাস্তা নোংরা করবে? সাধারণ মানুষকে কামড়াবে, তাড়া করবে? কুকুর কামড়ালে তার ক্ষত সারাজীবন থাকে।’

উল্লেখ্য, দেশের বিভিন্ন জায়গায় পথকুকুরের আক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার শীর্ষ আদালত বলেছিল, ‘কোন মানুষ ভয় পাচ্ছেন তা সহজেই বুঝতে পারে কুকুর। তাই কুকুরকে দেখে কেউ ভয় পেলে তাকেই কামড়ায় তারা।’ মঙ্গলবার তিন বিচারপতির পর্যবেক্ষণ, ‘শিশু বা বয়স্কদের কুকুর কামড়ালে, মৃত্যু বা আঘাতের প্রত্যেক ঘটনার জন্য, রাজ্যগুলিকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে বলব। কারণ, তারা গত পাঁচ বছরে নিয়ম বাস্তবায়নে কিছুই করেনি।’

Post Views: 110

Continue Reading

Previous: ইরানে এখনও পর্যন্ত নিহত ২,০০০, ইন্টারনেট বন্ধে প্রকৃত পরিস্থিতি ধোঁয়াশায়
Next: নিপাহ নামের নেপথ্যের ইতিহাস;  কীভাবে এক গ্রামের নাম হয়ে উঠল মারণ ভাইরাসের পরিচয়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.