Skip to content
জুলাই 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাকে ধাক্কা গাড়ির, জিম করবেট পার্কে যাওয়ার পথে মৃত্যু ৪ প্রযুক্তি কর্মীর

ট্রাকে ধাক্কা গাড়ির, জিম করবেট পার্কে যাওয়ার পথে মৃত্যু ৪ প্রযুক্তি কর্মীর

Online Desk জুলাই 13, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল চার প্রযুক্তি কর্মীর। উত্তরপ্রদেশের রামপুর জেলায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। চার জনেই ওই গাড়িতে চেপে জিম করবেট পার্কে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি প্রযুক্তি সংস্থার বারো জন কর্মী দুটি গাড়িতে করে উত্তরাখণ্ডের রামনগরের জিম করবেট পার্কে যাচ্ছিলেন। সংস্থার তরফে সেই ভ্রমণের আয়োজন করা হয়েছিল। যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটিতে মোট সাত জন ছিলেন; অন্য আরেকটি গাড়িতে ছিলেন পাঁচ জন। যদিও সেই গাড়িটি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় অক্ষত অবস্থায় রয়েছেন পাঁচ কর্মী। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম—অভিষেক অগ্নিহোত্রী (৩০), কার্তিক (২৪), নীরজ (২৪) এবং গুলবুদ্দিন (৩৫)। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন অভিষেক অগ্নিহোত্রী। নিহতদের মধ্যে একজন বাগপতের বাসিন্দা এবং বাকিরা দিল্লির বাসিন্দা।

এক তদন্তকারী আধিকারিক জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিষেক অগ্নিহোত্রী, কার্তিক ও নীরজের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর গুলবুদ্দিনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সোয়ার-টান্ডা রাস্তায় এদিন সকাল ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গাড়ির ভেতরে আটকে পড়া চার জনের মরদেহ ও আহতদের বের করে আনার জন্য কাটার ব্যবহার করতে হয়। জখম তিন জনকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে পাঠানো হয় তাঁদেরকে। পুলিশের ধারণা, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। সে কারণেই এই দুর্ঘটনা ঘটে। রামপুরের পুলিশ সুপার সোমেন্দ্র মিনা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আধিকারিকদের। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরও তদন্ত চলছে।

Post Views: 52

Continue Reading

Previous: অভিষেক ডায়মন্ডহারবার, সুজিতের শ্রীভূমি না থাকলেও অরূপের সুরুচি খেলবে কলকাতা লিগে
Next: ঠাকুরপুকুরে বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী! ধৃত ৩

সম্পর্কিত গল্প

sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026
ed.jpg

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

Online Desk জুলাই 13, 2026
calcutta-high-court.jpg

তহবিল মামলায় যুক্ত হওয়ার আর্জি ঋতব্রত তৃণমূলের, পত্রপাঠ খারিজ করে দিল হাইকোর্ট

Online Desk জুলাই 13, 2026

You may have missed

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026
ed.jpg

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

Online Desk জুলাই 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.