Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আগামী বছর ভারত সফর করতে পারেন ট্রাম্প’, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

‘আগামী বছর ভারত সফর করতে পারেন ট্রাম্প’, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Online Desk জানুয়ারি 12, 2026
narendra-modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ‘মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ’, এমনটাই দাবি, মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-এর। শুধু তাই নয়, তাঁর দাবি, ওয়াশিংটন এবং নয়াদিল্লি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে চলেছে। মার্কিন দূতাবাসে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে নিয়োজিত রয়েছেন গোর। আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করতে পারেন বলেও মন্তব্য করেছেন গোর।

দিল্লিতে মার্কিন দূতাবাসে বক্তব্য রাখার সময় গোর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব ‘বাস্তব’। প্রকৃত বন্ধুরা তাঁদের মতপার্থক্য সমাধান করতে পারে বলে তিনি জানান। তাঁর কথায়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত শুধু যৌথ স্বার্থ দ্বারাই আবদ্ধ নয়। বরং সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত একটি সম্পর্ক দ্বারাও আবদ্ধ। প্রকৃত বন্ধুদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবসময় তা সমাধান করে।’ গোর আরও বলেন, ‘ভারত বিশ্বের বৃহত্তম জাতি। তাই এই কাজটি শেষ পর্যন্ত সম্পন্ন করা সহজ নয়, কিন্তু আমরা তা করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি উল্লেখ করেন, যদিও নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্কের জন্য বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উভয় দেশ নিরাপত্তা, সন্ত্রাস দমন, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্যর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতেও ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে। মার্কিন রাষ্ট্রদূত গোর জোর দিয়ে আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ঘুরেছি। আমি নিশ্চিত করে বলতে পারি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্ব বাস্তব।’ তিনি আরও বলেন, ট্রাম্প আগামী বছরের মধ্যে ভারত সফর করতে পারেন।

Post Views: 138

Continue Reading

Previous: একজন বৈধ ভোটার যেন বাদ না যায় SIR নিয়ে প্রতিবাদ প্রাক্তনদের
Next: প্রায় ৮বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়, কে কে থাকছেন ছবিতে?

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.