Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উন্নাওয়ে ক্রিকেট ম্যাচ চলাকালীন ঝাঁকে ঝাঁকে মৌমাছির হামলা, মৃত্যু আম্পায়ারের, জখম ১৫ খেলোয়াড়

উন্নাওয়ে ক্রিকেট ম্যাচ চলাকালীন ঝাঁকে ঝাঁকে মৌমাছির হামলা, মৃত্যু আম্পায়ারের, জখম ১৫ খেলোয়াড়

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
ambulance.jpg

ওঙ্কার ডেস্ক: ক্রিকেট ম্যাচ চলছিল মাঠে। কিন্তু সেই খেলার মাঝেই আচমকা ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে এসে হুল ফোটায় আম্পায়ার এবং খেলোয়াড়দের। আর তার জেরে ওই আম্পায়ারের মৃত্যু হল। মধু লোভী পতঙ্গের আক্রমণে জখম হয়েছেন অন্তত ১৫ জন খেলোয়াড়। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাও জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় শুক্লাগঞ্জ এলাকার সাপ্রু ময়দানে খেলা চলাকালীন এই ঘটনা ঘটেছে। ওই সংস্থার এক শীর্ষ কর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক পুলিশ আধিকারিক এই ঘটনা নিয়ে বলেন, ম্যাচের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন কানপুরের মানিক গুপ্ত। সেই সময় মাঠে উপস্থিত থাকা খেলোয়াড় এবং আধিকারিকদের উপর হামলা করে মৌমাছিদের দল। খেলোয়াড় এবং দর্শকরা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে দেন। মৌমাছির হুল ফোটানোর জেরে গুরুতর জখম হয়ে অজ্ঞান হয়ে পড়েন ৬৫ বছর বয়সী আম্পায়ার। প্রথমে তাঁকে শুক্লাগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কানপুরের লালা লাজপত রাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এন সিং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উন্নাওতে ক্রিকেট ম্যাচ চলাকালীন মৌমাছির ঝাঁকের আক্রমণে আম্পায়ার মানিক গুপ্তের মৃত্যু হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন সিং। শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

Post Views: 158

Continue Reading

Previous: প্রকাশ্যে বাম আমলে শিক্ষায় নিয়োগ দুর্নীতি, তৎকালীন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্তে মত দিল হাইকোর্ট
Next: পদ্মশিবিরে ক্ষুব্ধ, ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.