Skip to content
আগস্ট 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সৌদি আরবে কাজে গিয়ে বন্দি উত্তরাখণ্ডের ব্যক্তি, দেশে ফেরানোর কাতর আর্জি পরিবারের

সৌদি আরবে কাজে গিয়ে বন্দি উত্তরাখণ্ডের ব্যক্তি, দেশে ফেরানোর কাতর আর্জি পরিবারের

Online Desk আগস্ট 13, 2026
1000363850.jpg

ওঙ্কার ডেস্ক: পেটের টানে সৌদি আরবে কাজে গিয়েছিলেন উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়ালের বাসিন্দা ইন্দ্রমণি নৌটিয়াল। কিন্তু একটি দুর্ঘটনার পর বিদেশ বিভুইয়ে বন্দিদশায় কাটাচ্ছেন তিনি। ইন্দ্রমণিকে দেশে ফেরাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। চিঠিতে তিনি ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন ইন্দ্রমণি নৌটিয়ালকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর অফিস থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নৌটিয়ালের মুক্তি নিশ্চিত করতে, তাঁকে প্রয়োজনীয় আইনি ও আর্থিক সহায়তা করতে তৎপর। ভারতে তিনি যাতে নিরাপদে ফিরতে পারেন, সে জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তেহরি গাড়ওয়াল জেলার জৌনপুর ব্লকের গৌরসাদা গ্রামের বাসিন্দা ইন্দ্রমণি। দেবী রাম নৌটিয়ালের ছেলে তিনি। ২০১৮ সালে কাজের সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন। রিয়াদের ‘পিক রোডস অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি’-তে ট্রাক চালকের কাজ পান তিনি। ২০১৮ সালে ইন্দ্রমণি একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। সৌদি আরবের আইন অনুযায়ী তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, ট্রাকের বিমা ও রেজিষ্ট্রেশনে ত্রুটির কারণে কোম্পানির মালিককে ৯ লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হয়। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.২৯ কোটি টাকা।

ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেলেও কোম্পানির মালিক সেই জরিমানা শোধ করেননি। অভিযোগ, ইন্দ্রমণি নৌটিয়ালকে এক ধরণের বন্দিদশায় আটকে রাখা হয়েছে। ওই অর্থ পরিশোধের জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁর স্ত্রী ও কন্যা তাঁকে ভারতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা চালালেও প্রয়োজনীয় সাহায্য পাননি। ফলে পরিবারটি চরম মানসিক ও আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।

বিদেশমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী ধামি পুরো বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানান তিনি। মুখ্যমন্ত্রী ধামি বলেন, বিদেশে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উত্তরাখণ্ডের যে কোনও বাসিন্দাকে সহায়তা করার জন্য রাজ্য সরকার সব রকম চেষ্টা চালাবে। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় সরকার ও বিদেশ মন্ত্রক মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।

Post Views: 25

Continue Reading

Previous: নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে
Next: কলকাতার এনআরএস-এ শৌচালয় থেকে উদ্ধার কর্মরত নার্সের দেহ; চাঞ্চল্য এলাকায়

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

বনগাঁ সীমান্ত এলাকায় আটক দুই দুষ্কৃতী; অস্ত্রপাচারে যুক্ত বলে সন্দেহ পুলিশের, চলছে জিজ্ঞসাবাদ

Online Desk আগস্ট 13, 2026
MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026

You may have missed

HANDCUFF.png

বনগাঁ সীমান্ত এলাকায় আটক দুই দুষ্কৃতী; অস্ত্রপাচারে যুক্ত বলে সন্দেহ পুলিশের, চলছে জিজ্ঞসাবাদ

Online Desk আগস্ট 13, 2026
MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026
DEADBODY.png

ছত্তিসগড়ে দুর্গাপুরের আদিবাসী যুবকের পচাগলা দেহ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

Online Desk আগস্ট 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.