Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে নেকড়ের আক্রমণে মৃত্যু ২ জনের, জখম ৯

উত্তরপ্রদেশে নেকড়ের আক্রমণে মৃত্যু ২ জনের, জখম ৯

Online Desk সেপ্টেম্বর 18, 2025
wolf.jpg

ওঙ্কার ডেস্ক: নেকড়ের আক্রমণে মৃত্যু হল দুই জনের। প্রাণীটির হামলায় জখম হয়েছেন কম করে নয় জন। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার কাইসারগঞ্জ এবং মাহসি তহসিলের অন্তত ১২টি গ্রামে নেকড়েদের আক্রমণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। গত ২০ দিনে এগারোটি নেকড়ের হামলার ঘটনা ঘটেছে। প্রশাসন সূত্রে খবর, এই আক্রমণে দুই জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কম করে নয় জন।

নেকড়েগুলিকে ধরার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। প্রাণীগুলির অবস্থান জানতে এবং সেগুলিকে ধরার জন্য পুলিশ, বন দফতরের আধিকারিক এবং অন্যান্য রাজ্যের বিশেষজ্ঞ-সহ ১০০ জনেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। দেবীপাতন বিভাগের বন সংরক্ষক সিমরান এম বলেন, ‘একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং আমাদের দলগুলি থার্মাল ড্রোন, নাইট-ভিশন ক্যামেরা এবং ক্যামেরা ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে।’ অন্য দিকে, নেকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ায় গ্রামবাসীরা লাঠি হাতে নিয়ে টহল দিতে শুরু করেছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর, জ্যোতি নামে চার বছরের এক শিশুকে একটি নেকড়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরের দিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ১১ সেপ্টেম্বর, সন্ধ্যা নামের তিন মাস বয়সী একটি মেয়েকে তার মায়ের কোল থেকে তুলে নিয়ে যায় নেকড়ে। পরে মারাত্মক জখম অবস্থায় পাওয়া যায় তাকে। ইতিমধ্যে বন দফতর ড্রোনের মাধ্যমে দুটি নেকড়ের অবস্থান জানতে পেরেছে। কিন্তু এখনও পর্যন্ত সেগুলির একটিকেও আটক করতে পারেনি।

Post Views: 101

Continue Reading

Previous: ভারতের পণ্যে ট্রাম্পের চাপানো শুল্ক কমতে পারে, মত নয়াদিল্লির মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার
Next: ‘নয়া জিএসটি চালু হলে গোটা দেশের মানুষ উপকৃত হবেন’, কলকাতায় এসে বললেন নির্মলা

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.