Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘নয়া জিএসটি চালু হলে গোটা দেশের মানুষ উপকৃত হবেন’, কলকাতায় এসে বললেন নির্মলা

‘নয়া জিএসটি চালু হলে গোটা দেশের মানুষ উপকৃত হবেন’, কলকাতায় এসে বললেন নির্মলা

Online Desk সেপ্টেম্বর 18, 2025
nirmala-df.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২২ সেপ্টেম্বর থেকে সারা দেশে চালু হবে নয়া হারে জিএসটি। তার আগে কলকাতায় এসে এই সিদ্ধান্তের ফলে কী ভাবে বাংলা-সহ সারা দেশের মানুষ উপকৃত হবেন তা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বৃহস্পতিবার জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে
শিল্প ও বণিক মহলের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন তিনি।

জিএসটি কাঠামোর সংস্কারের ফলে বাংলা কী ভাবে উপকৃত হবে সে প্রসঙ্গে বলতে গিয়ে নির্মলা শান্তিনিকেতনের চর্মজাত শিল্প বাঁকুড়া পাঁচমুডা টেরাকোটার কথা বলেন। এ ছাড়াও তিনি বলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মাদুর, বীরভূম-মুর্শিদাবাদের নকশী কাঁথা, দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ, পুরুলিয়ার ছৌ মুখোশ, শোলার হস্তশিল্প, মালদা-মুর্শিদাবাদের আম এবং দার্জিলিঙের চা এর সঙ্গে জড়িত শিল্পী ও ব্যবসায়ীরা লাভবান হবেন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে দু’টি হারে জিএসটি কার্যকর হবে। একটি ধাপ রয়েছে ৫ শতাংশের এবং আরেকটি রয়েছে ১৮ শতাংশের। পুরনো জিএসটি কাঠামোয় যে ১২ এবং ২৮ শতাংশের স্তর ছিল, তা তুলে দেওয়া হয়েছে। তবে কিছু পণ্যকে ৪০ শতাংশ হারের স্তরে রাখা হয়েছে। আগে দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর পাঁচ শতাংশ জিএসটি ছিল। তা তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া মাখন, ঘি, তেল এবং দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি হার ১২ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।

Post Views: 119

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে নেকড়ের আক্রমণে মৃত্যু ২ জনের, জখম ৯
Next: বর্ষার এখনই বিদায় নিচ্ছে না বাংলা থেকে, উত্তর ও দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026

You may have missed

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.