Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের পণ্যে ট্রাম্পের চাপানো শুল্ক কমতে পারে, মত নয়াদিল্লির মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার

ভারতের পণ্যে ট্রাম্পের চাপানো শুল্ক কমতে পারে, মত নয়াদিল্লির মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার

Online Desk সেপ্টেম্বর 18, 2025
nageshwaran.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যে চড়া হারে শুল্ক চাপানোয় মার্কিন যুক্তরাষ্ট্র ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। মঙ্গলবারও দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেছেন বাণিজ্য চুক্তি নিয়ে। যা নিয়ে চলছে চর্চা। এই আবহে ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন আশা প্রকাশ করলেন, নয়াদিল্লির পণ্যে চাপানো ওয়াশিংটনের শুল্ক চলতি বছরেই কমতে পারে।

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভি অনন্ত নাগেশ্বরন। সেই অনুষ্ঠান মঞ্চে ভাষণ দেওয়ার সময় দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা জানান, আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক-সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের বিষয়ে আগামী থেকে ১০ সপ্তাহের মধ্যে সমাধান দেখা যাবে।’ মঙ্গলবারের ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া বৈঠক ইতিবাচক হয়েছিল বলে দাবি করেছিল দুই দেশ। বৈঠকে শেষে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, ‘১৬ সেপ্টেম্বর দিল্লিতে ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, ভারতের উপর মোট ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। যার মধ্যে ২৫ শতাংশ শুধু রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে চাপানো হয়েছে। শুল্ক আরোপের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

Post Views: 130

Continue Reading

Previous: নভেম্বর পর্যন্ত চলবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কবে থেকে শুরু হবে কাজ?
Next: উত্তরপ্রদেশে নেকড়ের আক্রমণে মৃত্যু ২ জনের, জখম ৯

সম্পর্কিত গল্প

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026

You may have missed

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.