Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নভেম্বর পর্যন্ত চলবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কবে থেকে শুরু হবে কাজ?

নভেম্বর পর্যন্ত চলবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কবে থেকে শুরু হবে কাজ?

Online Desk সেপ্টেম্বর 18, 2025
mamata-sized.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী নভেম্বর মাস পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। শুধু তাই নয়, ইতিমধ্যে এই প্রকল্পের জন্য টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের জন্য এই কর্মসূচির আওতায় ৮০ কোটি টাকা দিয়েছে নবান্ন।

নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার জন্য প্রায় ৮০ কোটি টাকা ছাড়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৪ হাজার শিবির আয়োজিত হয়েছে। সূত্রের খবর, ১০ লক্ষ টাকার মধ্যে সমাধান করা যাবে এমন সমস্যাগুলি চিহ্নিত করা হয়ে গিয়েছে বেশ কিছু বুথে। জেলাভিত্তিক টাকা পাঠানোও শুরু করেছে নবান্ন। উল্লেখ্য, রাজ্যে মোট বুথ রয়েছে ৮০ হাজারের কিছু বেশি। গত ২ আগস্ট থেকে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি।

সূত্রের খবর, প্রায় ৮০০ বুথের জন্য টাকা ইতিমধ্যে দিয়েছে নবান্ন। পুজোর পর এই সমস্ত বুথে কাজ শুরু হয়ে যাবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে সমস্যা সমাধান করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সব মিলিয়ে এই কর্মসূচিতে ৮ হাজার কোটি টাকা খরচ করবে নবান্ন। প্রসঙ্গত, এলাকার সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় মানুষ যাতে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন, সেটাই চাইছে রাজ্য সরকার। এই বিষয়টি মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে প্রতি শিবিরে উপস্থিত থাকছেন সরকারি আধিকারিকরা। তাঁদের কাছে নিজেদের এলাকার সমস্যার কথা জানাচ্ছেন এলাকার মানুষ।

Post Views: 137

Continue Reading

Previous: মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রজ্ঞা ঠাকুর, কর্নেল পুরোহিতকে নোটিশ বম্বে হাইকোর্টের
Next: ভারতের পণ্যে ট্রাম্পের চাপানো শুল্ক কমতে পারে, মত নয়াদিল্লির মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার

সম্পর্কিত গল্প

MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
rss-office.jpg

রাঁচিতে আরএসএস-এর অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

Online Desk জুন 17, 2026
habra.png

রাজ্য সরকারের অবৈধ দোকানপাট উচ্ছেদে সর্বহারা হকারদের পাশে বাম; হাবরায় খুলল কমিউনিটি কিচেন

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.