Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সেনাবাহিনীতে ৭৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী করার ভাবনা

সেনাবাহিনীতে ৭৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী করার ভাবনা

Online Desk অক্টোবর 23, 2025
agniveer.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের যুব সমাজকে সেনা বাহিনীতে কাজের সুযোগ দেওয়ার জন্য মোদী সরকারের তরফে চালু করা হয়েছিল অগ্নিবীর প্রকল্প। বর্তমানে যে নিয়ম চালু রয়েছে, তাতে এই প্রকল্পে নাম লিখিয়ে কর্তব্য পালনকারীদের সিংহভাগকে চার বছরের মাথায় বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ, ২৫ শতাংশকে স্থায়ী করে ৭৫ শতাংশকে বসিয়ে দেওয়া হয়। এবার সেই নিয়মে বদল হতে পারে। সেনা সূত্রে খবর, বাহিনীর শীর্ষ পর্যায়ে ভাবনা চিন্তা চলছে, ৭৫ শতাংশকে সেনায় স্থায়ী ভাবে কাজের সুযোগ দিয়ে বাকি ২৫ শতাংশকে বসিয়ে দেওয়ার।

গত মে মাসে অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই বাহিনীতে এই ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। তিন বাহিনীর শীর্ষ পর্যায়ে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। সূত্রের খবর, আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব বৃহস্পতিবার রাজস্থানের জয়সলমেরে হতে চলা আর্মি কমান্ডারস কনফারেন্সে পেশ হতে চলেছে।

উল্লেখ্য, ২০২২ সালে সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের সিদ্ধান্ত ঘিরে কম বিতর্ক তৈরি হয়নি। দেশজুড়ে ‌হিংসাত্মক প্রতিবাদ ছড়িয়ে পড়ে।‌ চাপের মুখে তখন ভারত সরকার অগ্নিবীরদের চাকরির শর্তে বেশ কিছু সংশোধনী আনে।‌ তার মধ্যে যেমন ছিল বেতন বৃদ্ধি, তেমন চাকরির মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়। তখনও আন্দোলনকারীরা দাবি করেছিলেন অগ্নিবীরদের অধিকাংশকে মূল সেনাবাহিনীতে স্থায়ী ভাবে নিয়োগ করার।‌ কিন্তু সেই সময় সেনাকর্তারা এই প্রস্তাবে রাজি হননি। তবে সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানে এই নবীন সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর তার পর থেকেই এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে বাহিনী।

Post Views: 134

Continue Reading

Previous: দিল্লিতে পুলিশের অভিযানে কুখ্যাত ‘সিগমা গ্যাং’-এর চারজন নিহত
Next: অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলেন নেই কুলদীপ ! নির্বাচকদের বিরুদ্ধে তোপ দাগলেন শশী থারুর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.