Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রক্ত দেওয়ার পর ৫ শিশুর শরীরে ধরা পড়ল এইচআইভি, মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড সংশ্লিষ্ট আধিকারিকরা

রক্ত দেওয়ার পর ৫ শিশুর শরীরে ধরা পড়ল এইচআইভি, মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড সংশ্লিষ্ট আধিকারিকরা

Online Desk অক্টোবর 26, 2025
20251026_175358.jpg

ওঙ্কার ডেস্ক: থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচ শিশুকে রক্ত দেওয়ার পর এইচআইভি পজিটিভ ধরা পড়েছে। আর তার জেরে সাসপেন্ড করা হল সংশ্লিষ্ট আধিকারিকদের।ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নির্দেশে সিভিল সার্জন এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

সাত বছর বয়সী এক থ্যালাসেমিয়া রোগীর পরিবারের অভিযোগ, পশ্চিম সিংভূমের জেলা সদর শহর চাইবাসার স্থানীয় ব্লাড ব্যাংক এইচআইভি সংক্রামিত রক্ত ​​দিয়েছে। সেই অভিযোগের পর তদন্ত শুরু হতে জানা যায়, আরও চার শিশুর দেহে এইচআইভি পজিটিভ পাওয়া গেছে। রবিবার রাঁচি থেকে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিমের তদন্তে এটি প্রকাশ্যে আসে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘চাইবাসায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের এইচআইভি সংক্রামিত রক্ত ​​সঞ্চালনের রিপোর্ট আসার পর পশ্চিম সিংভূমের সিভিল সার্জন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার আক্রান্ত শিশুদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এবং আক্রান্ত শিশুদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করবে।’

সাত বছর বয়সী শিশুটির পরিবারের তরফে অভিযোগ আনার পর, কীভাবে এইচআইভি সংক্রামিত রক্ত ​​শিশুটিকে দেওয়া হয়েছে তা খুঁজে বের করার জন্য রাজ্য সরকার একটি মেডিকেল টিম গঠন করেছে। আধিকারিকরা জানিয়েছেন, শিশুটি ব্লাড ব্যাঙ্কে আসা শুরু করার পর থেকে প্রায় ২৫ ইউনিট রক্ত ​​দেওয়া হয়েছে। জেলার সিভিল সার্জন ডাঃ সুশান্ত মাঝির দাবি, এক সপ্তাহ আগে শিশুটির এইচআইভি পজিটিভ ধরা পড়েছিল।

Continue Reading

Previous: ‘যে কোনও প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম’, ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপ মস্কোর
Next: কয়েকশো ক্যামেরা, জগদ্ধাত্রী পুজোয় আঁটসাঁট নিরাপত্তা চন্দননগর পুলিশের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.