Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভেনেজুয়েলার পর কি ট্রাম্পের পরের লক্ষ্য ইরান!

ভেনেজুয়েলার পর কি ট্রাম্পের পরের লক্ষ্য ইরান!

Online Desk জানুয়ারি 6, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্কঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করেছে আমেরিকা। তারপর থেকে বিশ্ব রাজনীতিতে শোরগোল পড়েছে। আমেরিকার সামরিক অভিযানে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের দিকে প্রচ্ছন্ন বার্তা ছুড়ে দেন ইজরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। তাঁর হুঁশিয়ারি, ভেনেজুয়েলায় যা ঘটছে, ইরানের শাসকদের তা গভীরভাবে লক্ষ্য করা ও বিশ্লেষণ করা উচিত।
কিন্তু কেন এই কূটনৈতিক মন্তব্য! বিশ্লেষকদের মতে, এটি একটি ইঙ্গিত। ট্রাম্প যদি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে শক্তি প্রয়োগ করে সরাতে পারে, তবে আরব দুনিয়াও সেই জায়গায় থাকতেই পারে।
মাদুরোকে অপসারণের ঘটনার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দেন। যদিও ভেনেজুয়েলা ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের ঐতিহাসিক প্রেক্ষাপট আলাদা। তবু বিশ্লেষকদের মতে, মাদুরোর বিরুদ্ধে এই দৃষ্টান্ত ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন— ইরানে সরকার যদি বিক্ষোভ দমনে প্রাণঘাতী পথে যায়, তবে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে আঘাত হানবে। একই বক্তব্য তিনি একাধিকবার পুনরাবৃত্তি করেছেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলার মতো করে কি ইরানেও সরকার ফেলতে বা নেতৃত্ব অপসারণের পথে হাঁটতে পারে আমেরিকা!

Post Views: 246

Continue Reading

Previous: ‘ভেনেজুয়েলার মত আমাদের প্রধানমন্ত্রীকে কি ট্রাম্প অপহরণ করবেন?’ চাঞ্চল্যকর মন্তব্য কংগ্রেস নেতার
Next: সোমসন্ধ্যায় মেয়ের মুখ প্রকশ্যে আনলেন কিয়ারা আদভানি, কমেন্ট বক্স ভরল অনুরাগীদের মন্তব্যে

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.