Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত সন্ত্রাসবাদ সমর্থন করে না, বন্ডাইয়ে ইহুদি হত্যার তীব্র নিন্দা জয়শঙ্করের

ভারত সন্ত্রাসবাদ সমর্থন করে না, বন্ডাইয়ে ইহুদি হত্যার তীব্র নিন্দা জয়শঙ্করের

Online Desk ডিসেম্বর 17, 2025
33.jpg

ওঙ্কার ডেস্কঃ অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদি নিধনে অভিযুক্ত ২ আততায়ীর মধ্যে একজন জন্মসূত্রে ভারতীয়। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে এসেছে। আর ঘটনাচক্রে, মঙ্গলবারই ইজরায়েলে পৌঁছোছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অস্ট্রেলিয়ায় ইহুদি-হত্যার তীব্র নিন্দা করেন তিনি। আততায়ীদের ভারত যোগ থাকা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, ভারত কোনওভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না।
দু’দিনের সফরে ইজরায়েলে গিয়েছেন জয়শঙ্কর। ইজরায়েলি বিদেশমন্ত্রী গিদন মোশে সারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেই সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রী জানান, ‘‘সন্ত্রাসবাদকে কোনও ভাবেই সমর্থন করে না ভারত। এ বিষয়ে ভারত ও ইজরায়েল, দুই দেশই ‘জ়িরো টলারেন্স’ নীতি মেনে চলে। হনুক্কাহ্‌ উৎসব চলাকালীন বন্ডাই সৈকতে যে জঙ্গি হানা হয়েছে, তা নিয়ে ভারত গভীর ভাবে শোকাহত।’
জয়শঙ্কর আরও জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। গাজা শান্তি পরিকল্পনার প্রতি ভারতের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন তিনি। সূত্রের খবর, শীঘ্রই ভারতে আসতে পারেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধান্মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎতের সম্ভাবনাও রয়েছে। তার আগেই ইজরায়েল সফর করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Post Views: 301

Continue Reading

Previous: ভারত ছাড়ার আগে সাজিদ আক্রমের বিরুদ্ধে  সন্দেহজনক কিছু ছিল না, জানাল তেলেঙ্গানা পুলিশ
Next: বিদায়বেলায় ভারত সফর নিয়ে আবেগঘন বার্তা মেসির; ফের কলকাতা প্রসঙ্গ নিয়ে বিতর্ক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.