Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস” তদন্ত শুরু করল বউবাজার থানার পুলিশ, গ্রেফতার হতে পারেন নওশাদ সিদ্দিকি!

“বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস” তদন্ত শুরু করল বউবাজার থানার পুলিশ, গ্রেফতার হতে পারেন নওশাদ সিদ্দিকি!

Online Desk জুলাই 6, 2023
03.png

তামসী রায় প্রধান, কলকাতাঃ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এনেছেন এক তরুণী। এবার সেই অভিযোগের ভিত্তিতে আইএসএফ বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ।
গত কাল অর্থত বুধবার, নওশাদের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ জানান জনৈক তরুণী। তাঁর অভিযোগ বিধাননগর কমিশনারেটের ডিসি এর মাধ্যমে সেই অভিযোগপত্র কলকাতা পুলিশের কাছে এসে পৌঁছয়। পুলিশ সূত্রের খবর, দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, দেড় বছর আগে বউবাজার থানা এলাকার, বি বি গাঙ্গুলি স্ট্রিটের অফিসে মহিলা অভিযোগকারীকে আটকে রেখে ধর্ষণ করেছিলেন নওশাদ সিদ্দিকি। এরপর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায়শই সহবাস করতেন অভিযুক্ত আইএসএফ বিধায়ক। অভিযোগকারী মহিলা যখন বিয়ের জন্য চাপ দেন, তখনই অভিযুক্ত এড়িয়ে যেতে থাকেন ও ওই মহিলাকে হুমকি দেন। এমনকি তাঁকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে পীরজাদা নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তরুণী।
এদিকে আইএসএফ নেতৃত্ব আশঙ্কা প্রকাশ করেছেন, মিথ্যা মামলায় ফাসিয়ে পঞ্চায়েত ভোটের আগে তাদের বিধায়ককে গ্রেফতার করতে চাইছে শাসক দল। তাঁর প্রশ্ন তুলেছে তৃণমূলের ভাঙড়ের অবজারভার সব্যসাচী দত্তের ভূমিকা নিয়েও। কারণ হিসেবে আইএসএফ নেতৃত্ব জানিয়েছেন অভিযোগকারী তরুণীকে সঙ্গে নিয়ে নিউ টাউন থানায় গিয়েছিলেন সব্যসাচী।
প্রসঙ্গত, অভিযোগকারী তরুণী সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করেছেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। তবে আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় কবে, কীভাবে ঘনিষ্ঠতা তা নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি। বরং অভিযোগকারীর দাবি, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞেস করুন।”
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির দাবি, “আমার বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ এনেছিল। গ্রেপ্তারও করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এনেছে রাজ্যের শাসকদল। কিন্তু আটকে রাখতে পারেনি। তাই ভোটের মুখে এসব করা হচ্ছে। সবটাই রাজনৈতিক চক্রান্ত”।

Post Views: 95

Continue Reading

Previous: ভারতীয় দলে হল না সুযোগ, বার্তা দিলেন রিঙ্কু
Next: চাকরি ফেরতের আশায় ফের হাই কোর্টে চাকরিহারা স্কুলশিক্ষিকা ববিতা সরকার

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.