Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজাপুরে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম তিন

বিজাপুরে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম তিন

Online Desk মে 30, 2025
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: দেশকে মাওবাদী মুক্ত করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সম্প্রতি একাধিক অভিযানে বহু মাওবাদীর মৃত্যু হয়েছে। এই আবহে এবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। এই বিস্ফোরণের ফলে এক কিশোর-সহ তিন জন গুরুতর জখম হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীরা আইইডি পুঁতে রেখেছিল। শুক্রবার সেই ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের ফলে এক কিশোর-সহ তিনজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ মাদ্দেড থানা এলাকার বান্দেপাড়া গ্রামের কাছে এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যারা আহত হয়েছেন তারা হলেন, গোটে জোগা (৪৫), বাদ্দে সুনীল (২০) এবং বিবেক দোধি (১৭), তিন জনেই ওই এলাকার দামপায়া গ্রামের বাসিন্দা। কোনও কাজের জন্য বান্দেপাড়ায় হেঁটে যাচ্ছিলেন, সেই সময় তারা একটি আইইডির সংস্পর্শে আসেন। এক পুলিশ আধিকারিক বলেন, আইইডি বিস্ফোরণে ওই তিন জনের পা এবং মুখে গুরুতর আঘাত লাগে। ঘটনাটি জানার পর, ঘটনাস্থলে প্রশাসনের তরফে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ২৭ মে ছত্তিশগড়ের সুকমায় আত্মসমর্পণ করে ১৮ জন মাওবাদী। সেই ১৮ জনের মধ্যে ১০ জনের মাথার দাম ছিল ৩৮ লক্ষ টাকা। গ্রামীণ এলাকায় সরকারের উন্নয়ন মূলক প্রকল্পে সাড়া দিয়ে ওই মাওবাদীরা আত্মসমর্পণ করেছে।

Post Views: 97

Continue Reading

Previous: শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হল আরশাদ ওয়ারসি, চাওয়া হল ৫ লক্ষ টাকা জরিমানা
Next: মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরাবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.