Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের মান্ডলায় এনকাউন্টারে নিহত দুই মহিলা মাওবাদী

মধ্যপ্রদেশের মান্ডলায় এনকাউন্টারে নিহত দুই মহিলা মাওবাদী

Online Desk এপ্রিল 2, 2025
20250402_122549.jpg

ওঙ্কার ডেস্ক: পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হল দুই মহিলা মাওবাদীর। বুধবার সকালে মধ্যপ্রদেশের মান্ডলা জেলায় সংঘর্ষের ফলে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের ডিজিপি কৈলাস মাকওয়ানা জানিয়েছেন, বিছিয়া থানা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।ঘটনাস্থল থেকে একটি এসএলআর রাইফেল, একটি সাধারণ রাইফেল, ওয়্যারলেস সেট এবং নিত্যব্যবহার্য কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিজিপি।

সম্প্রতি ছত্তিসগড়ের সুকমা-দান্তেওয়াড়া সীমানায় উপমপল্লি কেরলাপালের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। সুকমা ডিআরজি-এর তরফে জানানো হয়েছিল, মাওবাদীরা যখন রেশনের জন্য উপমপল্লিতে গিয়েছিলেন সেই সময় ডিআরজি এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী অভিযান শুরু করে। সেই অভিযানে ১৬ মাওবাদীর মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২২ মার্চ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানান, ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করা হবে। তিনি আরও বলেন, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ১৬,৪৬৩টি হিংসাত্মক ঘটনা ঘটেছে। কিন্তু গত দশ বছরে এই সংখ্যা ৫৩ শতাংশ কমেছে।

কেন্দ্রীয় মন্ত্রী সংসদে বলেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে ১,৮৫১ জন নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। কিন্তু গত দশ বছরে কর্তব্যরত অবস্থায় নিহত নিরাপত্তা কর্মীর সংখ্যা ৭৩ শতাংশ কমে ৫০৯ জনে নেমে এসেছে। সাধারণ মানুষেত মৃত্যুর সংখ্যা ৪,৭৬৬ থেকে ৭০ শতাংশ কমে ১,৪৯৫ হয়েছে।

Post Views: 115

Continue Reading

Previous: সাত মাস পর লন্ডনে প্রকাশ্যে এলেন হাসিনার বিদেশমন্ত্রী
Next: বাজারে এখনও পড়ে রয়েছে ৬৩৬৬ কোটি টাকার ২০০০ -এর নোট

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.