Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এনডিএ জিতলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কি নীতিশ? কী বললেন শাহ?

এনডিএ জিতলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কি নীতিশ? কী বললেন শাহ?

Online Desk অক্টোবর 17, 2025
nitish-shah.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৬ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফা আয়োজিত হবে। ১৭ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন প্রথম দফার নির্বাচনের জন্য। এই পরিস্থিতিতে এনডিএ জোট যদি জয়ী হয় তাহলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট সংখ্যা গরিষ্ঠতা পেলে নীতিশ কি হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন? এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ খুলেছেন। সর্ব ভারতীয় এক সংবাদ মাধ্যমে শাহ বলেছেন, ‘নীতিশ কুমার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হবেন কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমি নেই। তবে এই মুহূর্তে নীতিশ কুমারের নেতৃত্বেই আমরা লড়াই করছি। নির্বাচনের পরে জোটসঙ্গীরা একসঙ্গে বসে বেছে নেবে তাদের নেতাকে।’ শাহ আরও বলেন, ২০২০ সালে নির্বাচনের পর নীতিশ চেয়েছিলেন বিজেপির কেউ সে রাজ্যের মুখ্যমন্ত্রী হোন। কারণ পদ্ম শিবিরই সে বারে বেশি ভোট পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘উনি জোটের বিষয়ে বরাবরই শ্রদ্ধাশীল। ওঁর প্রাপ্য সম্মানের জায়গা থেকেই গত বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন।’

প্রসঙ্গত, গত রবিবার বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করেছে এনডিএ জোট। বিজেপি এবং জেডিইউ দুই দলই ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে রাজি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে ২৯টি আসনে। ৬ নভেম্বর প্রথম দফার পর বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।

Post Views: 97

Continue Reading

Previous: ২০২৬-এর বিধানসভার নির্বাচনের রণকৌশল তৈরি তৃণমূল কংগ্রেসের; নভেম্বরের শুরু থেকেই পথে নামবেন শাসকদল
Next: নীতীশ কুমারের জেডিইউ ঘোষণা করল ১০১ প্রার্থী, মাত্র চারজন মুসলিম মুখ নিয়ে শুরু বিতর্ক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.