Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বাসভবন জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা, কাঠমান্ডু সহ বেশ কিছু জায়গায় কার্ফিউ

নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বাসভবন জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা, কাঠমান্ডু সহ বেশ কিছু জায়গায় কার্ফিউ

Online Desk সেপ্টেম্বর 9, 2025
Nepal-President-Hose.jpg

ওঙ্কার ডেস্ক : নিয়ন্ত্রণের বাইরে এখন নেপালের উত্তাল পরিস্থিতি। ইতিমধ্যে কেপি শর্মা ওলি সরকারের পতন ঘটেছে। জেনারেল জেড বিক্ষোভকারীদের তাণ্ডবে অগ্নিগর্ভ গোটা নেপাল। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চলছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জেনারেল-জেডের দাবি মেনে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। আরও তীব্র হচ্ছে বিক্ষোভ। মঙ্গলবার বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌদেল এবং প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাসভবনে ঘুরে বেড়াচ্ছে এবং ভাঙচুর করছে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড এবং শের বাহাদুর দেউবা এবং শক্তিমন্ত্রী দীপক খাড়কার বাড়িও বিক্ষোভকারীদের রোষে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভকারীরা নেপালের সংসদ ভবনেও জ্বালিয়ে দিয়েছে।

 

এই নিয়ে দ্বিতীয় দিনেও বিক্ষোভ অব্যাহত। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডু সহ দেশের বেশ কয়েকটি জায়গায় কার্ফিউ জারি করা হয়েছে। সরকারের বিরুদ্ধে এই প্রবল বিক্ষোভে এখনও পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জনসাধারণের ক্ষোভের তীব্র বর্ষণ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেপালি ভাষার “নেপো” শব্দটি উঠে আসছে তুমুল শ্লোগানে। “নেপো” শব্দটির অর্থ হল স্বজনপ্রীতি। প্রধানমন্ত্রী কেপি ওলিকে বিক্ষোভকারীরা হিটলারের সঙ্গে তুলনা করছেন।

গত সপ্তাহে নেপালে ফেসবুক, এক্স এবং ইউটিউব সহ বেশ কয়েকটি বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার কাঠমান্ডুতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হয়। ঘিরে ফেলে সংসদ ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

Post Views: 150

Continue Reading

Previous: প্রতারণার মামলায় এবার রাজ কুন্দ্রাকে তলব মুম্বই পুলিশের, কি জানালেন রাজের আইনজীবী?
Next: সন্দেহের বশে প্রেমিকা ও তার বান্ধবীকে খুন যুবকের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.