Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন আরও ২ স্বাস্থ্যকর্মী

নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন আরও ২ স্বাস্থ্যকর্মী

Online Desk জানুয়ারি 14, 2026
nipah-2.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় নিপা ভাইরাসের থাবা। আতঙ্ক বাড়ছে। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন আরও ২ স্বাস্থ্যকর্মী। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নতুন করে দু’জনকে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের খবর, দু’জনই স্বাস্থ্যকর্মী, একজন হাউস স্টাফ এবং একজন নার্স। এঁরা দু’জনই সেই নার্সের সংস্পর্শে এসেছিলেন, যাঁর মধ্যে প্রথম নিপার লক্ষণ দেখা গিয়েছিল।
জানা গিয়েছে, কাটোয়ার ওই নার্সকে সাময়িকভাবে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর চিকিৎসার কাজে যুক্ত ছিলেন হাসপাতালের এক হাউস স্টাফ এবং আরও এক নার্স। তাঁদেরই মধ্যে দু’জনের শরীরে নিপার মতো উপসর্গ দেখা দেওয়ায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাউস স্টাফকে ইতিমধ্যেই কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে, মেমারীর বাসিন্দা ওই নার্সকে বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
এর আগে বারাসত জেলা হাসপাতালে কর্মরত দুই নার্সের নিপা আক্রান্ত হওয়ার খবরও সামনে এসেছে। তাঁরা কয়েকদিন ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি আছেন। তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সবাইকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, আক্রান্তদের সংস্পর্শে আসা প্রতিটি ব্যক্তির উপর নজর রাখা হচ্ছে। হাসপাতালে আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। সন্দেহভাজন রোগীদের সেখানে রাখা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নীতি আরও কঠোর করা হয়েছে।
ভারতে নিপা ভাইরাসের আগমন নতুন নয়। তবে এই ভাইরাস ছোঁয়াচে এবং দ্রুত ছড়াতে পারে। পাশাপাশি এই ভাইরাসে মৃত্যুর হার বেশি। ৪৫ থেকে ৭৫ শতাংশ মৃত্যুর হার। সেকারণেই উদবেগ বাড়ছে। তবে স্বাস্থ্য দফতর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post Views: 235

Continue Reading

Previous: মহিলাদের নাম বেশি বাদ দেওয়া হচ্ছে, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
Next: ইরানকে ঘিরে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কনীতি, ভারতের উপর প্রভাব নিয়ে বাড়ছে জল্পনা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.