Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ৯০ মিটারের টার্গেট অবশেষে পূরণ নীরজের

৯০ মিটারের টার্গেট অবশেষে পূরণ নীরজের

Online Desk মে 17, 2025
FB_IMG_1747423377595.jpg

স্পোর্টস ডেস্ক : লক্ষ্য পূরণ হল নীরজ চোপড়ার। ৯০ মিটার পেরোলেন নীরজ চোপড়া। দোহায় ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন‌ থ্রোয়ে ৯০.২৩ মিটার বর্শা ছুড়লেন অলিম্পিকে ভারতের সোনার ছেলে। অলিম্পিকে সোনা এবং রুপো থাকলেও, এর আগে কোনওদিন ৯০ মিটার পেরোতে পারেননি নীরজ। ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে তাঁর সেরা থ্রো ছিল ৮৯.৯৪ মিটার। এদিন তৃতীয় প্রচেষ্টায় ৯০ এর মার্ক পেরিয়ে গেলেন। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন নীরজ। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই থ্রো যথেষ্ট ছিল না। ৯১.০৬ মিটার বর্শা ছুঁড়ে প্রথম স্থান দখল করেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান অশান্তির জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় নীরজ চোপড়া ক্লাসিকের উদ্বোধনী সংস্করণ। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অ্যাথলিটদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়।

Post Views: 193

Continue Reading

Previous: ইডেনে ফাইনাল করানোর জন্য বিক্ষোভ সমর্থকদের, কী আশ্বাস দিলেন সিএবি সভাপতি!
Next: বিরাটের অবসরের বিষয় বুঝে যান গুরু শাস্ত্রী

সম্পর্কিত গল্প

2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026
1-দেজান-দ্রাজিচ.jpg

বুধবারই শহরে পা রখছেন ড্রাজিচ. অ্যালেক্স আসছেন আজ রবিবার

Online Desk জুলাই 19, 2026
messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.